1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাটে গ্রামীণ বাজারগুলোতে ক্যারম খেলার নামে চলছে জুয়া - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

চুনারুঘাটে গ্রামীণ বাজারগুলোতে ক্যারম খেলার নামে চলছে জুয়া

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৪৬৫ বার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ বাজারগুলোর চায়ের স্টলে ক্যারম খেলার নামে চলছে জুয়া। আর ক্যারম খেলতে স্কুল-কলেজের ছাত্ররা একধাপ এগিয়ে। তারা জড়িয়ে পড়ছে টাকা দিয়ে জুয়াসহ বিভিন্ন অপরাধে। আর বিভিন্ন বয়সের যুবকরাও এ ক্যারম খেলায় কোন অংশে কম নয়?

এলাকাবাসী জানায়, উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজারসহ আশপাশের বিভিন্ন বাজারের হোটেল ও চায়ের স্টলসহ অলিগলিতে ক্যারম বসিয়ে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন দোকানিরা। চলমান মহামারি করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এসব দোকানে দিনের বেলায় স্কুল-কলেজের ছাত্ররা বাজি ধরে ক্যারম খেলে আর রাতের বেলায় বেশির ভাগ সময় বিভিন্ন বয়সের যুবকরা মোটা অংকের টাকা দিয়ে বাজি ধরে ক্যারম খেলে। এতে করে ছাত্রদের একদিকে পড়াশোনার ক্ষতি হচ্ছে, অন্যদিকে ছাত্ররা জড়িয়ে পড়ছে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে। ছাত্ররা ক্যারম খেলায় আসক্ত হয়ে পড়ায় তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রয়েছেন অভিভাবকরা।

জানা গেছে, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজারের রেলওয়ের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা দোকান ঘরগুলোতে গজিয়ে উঠেছে চায়ের স্টলে ক্যারম আসর। ক্যারামে প্রতি গেম এক বোতল সেভেনআপ বা বিভিন্ন জাতের ঠান্ডা থেকে শুরু করে ৫০০ কিংবা ১০০০ টাকা বাজি ধরে খেলা চলছে। খেলায় ক্যারম বোর্ড মালিক গেমপ্রতি ২০ থেকে ৩০ টাকা করে নেন বোর্ড ভাড়া ও বরিক পাউডার খরচ বাবদ। এতে প্রতিদিন বোর্ড মালিকরা ৫০০ থেকে হাজার টাকারও ঊর্ধে পর্যন্ত খেলোয়াড়দের কাছ থেকে টাকা পাচ্ছেন।

সামান্য পুঁজি খাটিয়ে এ পথে প্রতিদিন হাজার হাজার টাকা রোজগার করছেন বোর্ড মালিকরা। কিন্তু ছাত্র, সাধারণ খেটে খাওয়া মানুষ, ভ্যানচালকসহ অন্যরা জুয়া খেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কম বয়সী শিক্ষার্থীরা বেশির ভাগ সময় ক্যারম খেলার নামে জুয়া খেলায় মেতে উঠেছে, এতে করে অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়ছেন। সচেতন মহলের লোকজনরা বলছেন এতে করে তারা শখের বশে মাদকে আসক্ত হয়ে পড়তে পারে ?।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষিত সমাজের লোকজনরা বলছেন, ‘চলমান করোনা ভাইরাসের কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এ সমস্যাটা হচ্ছে। তারা মনে করছেন শিক্ষার্থীরা বাসা-বাড়ী থেকে কখন কোথায় যাচ্ছে সে ব্যাপারে অভিভাবকদের খেয়াল রাখা উচিত বলে মনে করছেন। বাজারের চায়ের স্টলসহ অলিগলিতে ক্যারম খেলা বন্ধ করে দেওয়া এখনই উচিত বলে মনে করছেন শিক্ষিত সমাজের লোকজন ও সচেতন মহলসহ অভিভাবকরা। আর তা না হলে, এ ক্যারম খেলাকে কেন্দ্র করে ঘটতে পারে বড় ধরনের অঘটন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net