1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে “আমরা অসহায় মানুষের পাশে” সংগঠনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২ শিশুরা বিশুদ্ধ কুরআন পাঠ শিখছে স্থানীয় নূরানী মাদরাসাগুলো থেকেই’ -মোহাম্মদ আকবর আলী দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ দিল্লিতে হাজার হাজার বিক্ষোভকারী আটক, স্টেডিয়ামে অস্থায়ী আটককেন্দ্র লাকসামে চার উপজেলার ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে “আমরা অসহায় মানুষের পাশে” সংগঠনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩৬৭ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসীদের উদ্যোগ ও সৌদি প্রবাসী মো: লিটন ইকবাল এর নেৃতৃত্বে প্রতিষ্ঠিত “আমরা অসহায় মানুষের পাশে” সংগঠনের মাধ্যমে ৮৬তম অনুদান হিসেবে ৩৮ জন অসহায় শিক্ষার্থীর মাঝে পাঞ্জাবী-পায়জামা বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ মে) উপজেলার উজিরপুর ইউনিয়নের কালিকৃষ্ণনগর পশ্চিমপাড়া তারতিলুল কুরআন নূরানী মাদ্রাসায় এ উপলক্ষে আয়োজিত পান্জাবী-পায়জামা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন মো: মোস্তফা কামাল, সিনিয়র সদস্য মো: সানা উল্লাহ, তাহসিফ খন্দকার তৌসিফ, মাস্টার মো: আব্দুল হান্নান, হাবিব আপন, আবু ইউছুফ নয়ন, রাশেদুল আলম প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিকৃষ্ণনগর পশ্চিমপাড়া তারতিলুল কুরআন নূরানী মাদ্রাসার পরিচালক মো: নাজমুল হাসান মুরাদ, শিক্ষক মো: বেলায়েত হোসেন, মো: ফরহাদ, ডা: মমিনুল ইসলাম, আনোয়ার হোসেন, মো: খলিল মজুমদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, “আমরা অসহায় মানুষের পাশে” সংগঠনটি মূলত: প্রবাসীদের কষ্টার্জিত অর্থে গরীব অসহায়দের মুখে হাসি ফুটানোর জন্য দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে “আমরা অসহায় মানুষের পাশে” সংগঠনের উদ্যোগে স্বাবলম্বী প্রজেক্টের আওতায় ৩৮টি অসহায় পরিবারকে নগদ ১৩ লক্ষ টাকার অনুদান প্রদান, বিভিন্ন পৃথক পৃথক প্রকল্পের আওতায় ২০ জন অসুস্থ রোগিকে নগদ ৪ লক্ষ টাকা প্রদান, ৪টি অসহায় পরিবারকে নতুন ৪টি ঘর নির্মাণ, প্রায় ২০০ জন ছাত্রকে শিক্ষা উপকরণ প্রদান, ৯টি মসজিদ নির্মাণে নগদ সহায়তা প্রদান, ২০টি মাদ্রাসায় ৫ লক্ষ টাকা মূল্যের ইফতার সামগ্রী বিতরণ, ১২জন দায়গ্রস্থ পিতাকে কন্যাদানে আর্থিক সহায়তা প্রদান, ৩ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান, প্রায় ১০০ জন মাদ্রাসার গরীব ছাত্রকে ইউনিফর্ম বিতরণ সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এছাড়াও রোহিঙ্গাদের দুর্যোগ মুহুর্তে প্রশাসনের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান, চলমান করোনা সংকটকালীন সময় সহ দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে সামাজিক দায়িত্ব বেশ গুরত্বের সাথে পালন করে আসছে সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net