1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে পদ্মা সেতু প্রজেক্টের অফিসার ড. আনিসুজ্জামানের লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে পদ্মা সেতু প্রজেক্টের অফিসার ড. আনিসুজ্জামানের লাশ উদ্ধার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৪২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে হোটেলে যাত্রাবিরতিকালে বাস থেকে পদ্মা সেতু প্রজেক্টের বায়োমেট্রিক কনজারভেটিভ অফিসার ড. আনিসুজ্জামানের লাশ উদ্ধার শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত আনিসুজ্জামান ঢাকার উত্তরা ১১নং রোডের ৪৯নং বাসার বাসিন্দা। মঙ্গলবার (৮ জুন) তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

যাত্রীরা জানায়, সোমবার বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মিয়াবাজার এলাকার টাইমস্ স্কয়ার নামের হোটেলে যাত্রাবিরতি করে সৌদিয়া পরিবহনের চট্টগ্রামগামী একটি বাস (চট্ট মেট্রো-ব-১১-১০৩৭)। বাসের লোকজন যাত্রীর কোনো সাড়া শব্দ না পেয়ে খবর দিলে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

যাত্রীদের প্রদানকৃত তথ্যের আলোকে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, “চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে বিকেল তিনটায় বাসে ওঠেন ড. আনিসুজ্জামান নামের ওই ব্যক্তি। এক পর্যায়ে তিনি ঘুমিয়ে যান। ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে এটা স্বাভাবিক মৃত্যু বলে মনে হয়েছে”।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net