ঢাকা   ০৭:৪৬:৪০ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

ঝিনাইদহে ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত, ২ জনের মৃত্যু

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৬২৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

প্রতিদিন বাড়ছে সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে করোনা রোগীর সংখ্যা। বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘন্টায় জেলায় সর্ব্বোচ্চ ১’শ ৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ৬১ ভাগ।
সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, শুক্রবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে ২’শ ৯৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ১’শ ৭৯ জনের ফলাফল পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩ হাজার ৮৯০ জনে। এছাড়াও গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ১ জন ও হরিণাকুন্ডুতে একজন মারা গেছে। এনিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ৮০ জনে।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন-অর-রশিদ বলেন, হাসপাতালে প্রতদিনি নতুন নতুন করোনায় আক্রান্ত রুগী ভর্তি হচ্ছে। এমন পরিস্তিতিতে দেখা দিয়েছে চিকিৎসক সংকট। এতে চিকিৎসা দেওয়াটাই কষ্টকর হয়ে পড়েছে। এমন অবস্থায় স্বাস্থ অধিদপ্তরের সাথে আলোচনা করে ইতিমধ্যে একজন বিশেষজ্ঞ চিকিৎক ও বেশ কয়েকজন মেডিকেল অফিসার চেয়ে আবেদন করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎক ইতি মধ্যে দেওয়া হয়েছে কিন্তু তিনি এখনও কাজে যোগদান করেন নি।
তিনি আরও বলেন, সদর হাসপাতালে করোনার রোগীদের জন্য বেডের সংখ্যা বাড়িয়ে ৭০ টি করা হয়েছিল। বর্তমানে হাসপাতালে ৭১ জন রোগী ভর্তি রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি