1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টাইমবোমা সদৃশ বস্তু উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

টাইমবোমা সদৃশ বস্তু উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩২৬ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কামারদহ ইউনিয়নের ভাটগোপাল শেরপুর গ্রামের একটি নির্মানাধীন দোকান ঘর থেকে আজ বুধবার সকালে টাইমবোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

দোকানঘরের মালিক মেহেদী হাসান জানান, সকাল ৯ টার দিকে নির্মানাধীন দোকান ঘরে তার ছোট ভাই ওমর আয়নার মতো চকচকে বস্তু দেখতে পান। সেটি আধাকেজি ওজনের ও টেপ মোড়ানো দেখে তিনি বোমা জাতীয় কিছু মনে করে গোবিন্দগঞ্জ থানায় খবর দেন।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মেহেদী হাসান জানান, ‘সকালে মেহেদী হাসানের একটি নির্মাণাধীন ইটের ঘরের বারান্দায় বোমা সাদৃশ্য বস্তুটি দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে সেটি উদ্ধার করা হয়। তবে টাইম বোমা সাদৃশ্য বস্তুটি আমাদের দৃষ্টিতে সক্রীয় নয়।

তিনি আরও বলেন, ঢাকার বোম ডিসপোজাল ইউনিউকে খবর দেয়া হয়েছে। তারা এসে পরীক্ষা নিরিক্ষার পর এটি আসল টাইম বোম কিনা তখন নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি নিস্ক্রিয় টাইম বোমা। পুরো ঘটনাটি তদন্ত চলছে। এছাড়াও কিভাবে এই বোমা সাদৃশ্য বস্তুটি বাড়িতে এলো তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net