1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে জেলা প্রশাসকের আহবান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

তিতাসবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে জেলা প্রশাসকের আহবান

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২৭৯ বার

মহামারি করোনা সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষা রাখতে জনসমাগম থেকে দুরে থাকতে ও মাস্ক ব্যবহার করতে তিতাসবাসীকে পরামর্শ দেন এবং সকলের প্রতি আহ্বান জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তিনি আরো বলেন বেশি বেশি গাছ লাগাবেন এক ইঞ্চি জায়গায়ও ফাকা রাখবেন না।

সোমবার (২৮ জুন)) দুপুর ২টায় উপজেলার ৩নং বলরামপুর ইউনিয়ন পরিষদ মাঠে ২০২০-২০২১অর্থ বছরে এলজি এসপি-৩(বিবিজি)এর আওতায় ইউনিয়নের কৃষকদের মাঝে স্প্রে মেশিন, করোনা প্রতিরোধ উপকরণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথা গুলি বলেন।

এসময় ইউপি চেয়ারম্যান নুর নবীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তার, সহকারী কমিশনার( ভূমি) কে এম আবু নওশাদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুধীন চন্দ্র দাস, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন ভূইয়া প্রমূখ। এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানকে তিতাস উপজেলা প্রশাসন ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি তিতাস থানা, গাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজ, কালাইগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলরামপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net