1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে পিকআপ-সিএনজির সংঘর্ষে প্রাণ গেল দুই মাছ ব্যবসায়ীর - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক নবীনগরে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের মশাল মিছিল গ্রেফতার ৫ ও ৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের  নোয়াখালীর হাতিয়ায় ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি ষ নোয়াখালীর কবিরহাটে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা  মাগুরায় প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে কুপিয়ে জখম! মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হাজারো সুবিধাবঞ্চিতদের পাশে ‘সিগনেচার বাংলা’ নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান – ২০২৬ নোটিশ ছাড়া উচ্ছেদের অভিযোগ সিডিএর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ক্ষতিপূরণ ও তদন্তের দাবি

তিতাসে পিকআপ-সিএনজির সংঘর্ষে প্রাণ গেল দুই মাছ ব্যবসায়ীর

মোঃ জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩৭৫ বার

কুমিল্লার তিতাসে পিকাপের ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালিত অটোরিক্সায় থাকা দুই মাছ ব্যবসায়ীর। বৃহস্পতিবার (৩ জুন) ভোর ৫ টায় হোমনা গৌরিপুর সড়কের সিকদার রোড মৌটুপি এলাকায় এ ঘটনা ঘটে । নিহত দুই মাছ ব্যাবসায়ী হলেন উপজেলার কাকিয়া খালি গ্রামের মৃত ফেরি মোহন দাসের ছেলে শ্রী নারায়ণ দাস (৪২) ও একই এলাকার মৃত বুধাই চন্দ্র দাসের ছেলে শ্রী লক্ষণ দাস (৪৫)। আহতরা হলেন গোপাল চন্দ্র দাস ,নির্মল চন্দ্র দাস,বলরাম চন্দ্র দাস। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাকিয়া খালি গ্রাম থেকে সিএনজি চালিত অটোরিক্সা যোগে গৌরিপুর মাছের আড়ৎ যাওয়ার পথে এ ঘটনা ঘটে । মৌটুপি এলাকায় সিএনজি চলিত অটোরিক্সা ও পিক-আপ ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় সিএনজি চলিত অটোরিক্সাটি ধুমরে মুছরে গেলে ঘটনাস্থলে দুইজন নিহত ও ৩ জন আহত হয়। প্রথমে আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার এসআই আব্দুল করিম জানান, হোমনাগামী মাছ বাহী দ্রুত গতির পিক-আপের চাকা ব্রাস্ট হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপ ও দুর্ঘটনা কবলিত সিএনজি চলিত অটোরিক্সা জব্দ করেছি। আহত ও নিহতরা সবাই সিএনজি চলিত অটোরিক্সার যাত্রী ছিলো । ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেছে। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net