1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন অতিরিক্ত সচিব - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪ চন্দনাইশের এমপি জসিম বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হন মহম্মদপুরে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন 

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন অতিরিক্ত সচিব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৪৯২ বার

মোঃ জুয়েল রানা, তিতাস(কুমিল্লা)প্রতিনিধিঃ

শনিবার বেলা ১২ টায় কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আর্থিক ব্যবস্থাপনা ও অডিট) মো. শাহাদাৎ হোসেন। এসময় হাসপাতালে কর্তব্যরত সকল চিকিৎসকদের সাথে পরিচিতি বিনিময় করেন এবং নবনির্মিত চারতালা ভবনের নির্মাণ কাজের গুনগত মান সম্পর্কে খোজখবর নেন অতিরিক্ত সচিব শাহাদাৎ হোসেন। এছাড়া সেবা প্রদান শতভাগ নিশ্চিত করতে এবং তিতাস উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে পরিনত করতে উপস্থিত কর্মরত চিকিৎসকদের দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।

পরে তিনি নবনির্মিত ভবন সহ পুরো হসপিটালটি ঘুরে দেখে পরিস্কার পরিছন্নতার সন্তুষ্টি প্রকাশ করেন। এর আগে অতিরিক্ত সচিব মো. শাহাদাৎ হোসেন (আর্থিক ব্যবস্থাপনা ও অডিট)কে পৃথক পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোছাম্মৎ রাশেদা আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো.সরফরাজ হোসেন খাঁন ও তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তার, তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. সরফরাজ হোসেন খাঁন, সহকারী প্রকৌশলী মো.আব্বাস উদ্দিন (এইচইডি) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো.শহীদুল ইসলাম শোভন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মো. মাহাবুব হাসান ভূইয়া, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মো. নজরুল ইসলাম, ডাঃ ইউসুফ, ডাঃ নুসরাত ও ফারজানা পপি ও ডাঃ শুভসহ হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net