চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন।
তিনি এই কমিটিতে সদস্য হওয়ায় উপজেলা বিএনপি, চন্দনাইশ-দোহাজারী পৌরসভা বিএনপি, অঙ্গসংগঠন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।