1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভিতর নেমে ২ জনের মৃত্যু,আহত ২ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ভোলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভিতর নেমে ২ জনের মৃত্যু,আহত ২

মনিরুজ্জামান ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৪০০ বার

ভোলার ইলিশা জংশন এলাকায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভিতরে নেমে আঃ মালেক (৪৫) এবং জসিম উদ্দিন (৪০) নামের দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় তাদেরকে তুলতে গিয়ে সাহাবুদ্দিন (২২) এবং কবির (২০) নামের অপর দুই শ্রমিক আহত হন। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদের মধ্যে জসিমের বাড়ি ইলিশা সুদের হাট এলাকায় এবং অপর সকলের বাড়ি ইলিশা জংশন এলাকায়।
স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম জানান, আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জংশন এলাকার ইলিশা ইসলামিয়া মডেল কলেজ সংলঘ্ন মালেক ব্যাপারির বাড়িতে এ দুর্ঘটনা ঘটেছে।

কিছুদিন আগে আব্দুল মালেক নিজ বাড়িতে টয়লেটের সেপটিক ট্যাংক নির্মাণ করেন। ওই ট্যাংকের ভিতর থেকে সেন্টারিং এর মালামাল অপসারণের জন্য বাড়ির মালিক আব্দুল মালেক প্রথমে সেপটিক ট্যাংকের ভিতরে নেমেছিলেন। তার সাড়া না পেয়ে কি হয়েছে দেখার জন্য নেমেছিলেন রাজমিস্ত্রি জসিম উদ্দিন
পরে তাদের দুজনকে উদ্ধার করতে নেমে সাহাবুদ্দিন এবং কবির অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। চিকৎসকরা জানান দুজন আগেই মারা গিয়েছিলেন।

ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আমানুল্লাহ্ জানান, সেপটিক ট্যাংকে দুর্ঘটনায় চারজনেক হাসপাতালে আনা হয়। এদের মধ্যে আব্দুল মালেক ও মো. জসিম নিহত হয়েছেন। এছাড়াও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন মো. শাহাবুদ্দিন ও মো. কবির।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনিসুল রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় ট্যাংকের ভেতর থেকে চারজনকে উদ্ধার করেন সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে দুজন নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net