1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে করোনা সংক্রমণ রোধে প্রশাসন ও তথ্য অফিসের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জালালাবাদ ওয়ার্ডের সেবক হতে চাই – কাউন্সিলর প্রার্থী মো.নজরুল ইসলাম  নোয়াখালী-৫ আসন এর এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল  ওলামা দল চট্টগ্রাম মহানগর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদুল ফিতরে আজ বিক্রি হচ্ছে ১৭ মার্চের ট্রেনের টিকিট চন্দনাইশ পৌরসভায় আগুনে পুড়ে ভষ্মিভূত বসতঘর এমপি কাজলের সাথে ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন মাগুরায়  সরকারি আবাসনের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিলো বিএনপি নেতা! কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

মাগুরার শ্রীপুরে করোনা সংক্রমণ রোধে প্রশাসন ও তথ্য অফিসের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা।

মোঃসাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩৮৪ বার

সম্প্রতি মাগুরা জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় করোনা সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ার কারণে মাগুরা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস এ সংক্রমণ রোধে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন । যে কারনে মাগুরা জেলা শহরে ও মহম্মদপুর উপজেলাতে লক-ডাউন ঘোষণা করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে অন্যান্য উপজেলাতে সতর্ক বার্তা প্রেরণ করা হয়েছে ।

এরই অংশ হিসেবে শ্রীপুর উপজেলা প্রশাসন মাগুরা জেলা প্রশাসক ড.আশরাফুল আলম এর নির্দেশেক্রমে ১৬ জুন বুধবার সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ’র নেতৃত্বে শ্রীপুর সদর বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও জেলা তথ্য অফিসের পক্ষ থেকে দিনব্যাপি ব্যাপক জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হয় ।

যার মধ্যে ছিলো- নিরাপদ দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা, সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার, মোটরবাইক চালককে হেলমেট ব্যবহার,যানবাহনে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী বহনসহ বিভিন্ন বিষয়ে লোকজনদের জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হয়।

এছাড়াও উপজেলা সদরের গুরুত্বপূর্ণ পয়েন্টে, মোটরবাইক ও খাবারের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় এবং গণপরিবহণে চেকপোষ্ট বসিয়ে ব্যাপক
তল্লাশী করা হয়।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ বলেন,সরকারি
নির্দেশনা মোতাবেক এ অভিযান পরিচালিত হচ্ছে এবং পরিবেশ ভাল না হওয়া পর্যন্ত
অব্যাহতভাবে এ অভিযান চলতেই থাকবে। তবে করোনা সংক্রমণ রোধে আমি সবাইকে সচেষ্ট হওয়ার জন্য বিশেষভাবে আহবান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net