1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মৎস্য বিভাগে ৩.৭৩৯ হেক্টর পুকুর -জলাশয় পুনঃখনন ও ১৯ মেট্রিক টন মাছ উৎপাদনের সম্ভাবনা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাড়ৈখালিতে এতিম শিশুদের ওপর নির্যাতন: মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন মাগুরায় আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদন্ড হাইকোর্টেও বহাল নোয়াখালীর এসপি এন এম নাসিরুদ্দিন এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১ 

মৎস্য বিভাগে ৩.৭৩৯ হেক্টর পুকুর -জলাশয় পুনঃখনন ও ১৯ মেট্রিক টন মাছ উৎপাদনের সম্ভাবনা

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৫২০ বার

লালমনিরহাট জেলায় চলতি বছর ৩.৩৩৯ হেক্টর জমির পুকুর-জলাশয় পুনঃখনন ও ১৯ মেট্রিক টন মাছ উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে বৃহস্পতিবার ২৪ জুন লালমনিরহাট জেলা মৎস্য অফিসার মোঃ ফারুক আহমেদ নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, বন্যায় বড় ধরনের ক্ষতি না হলে কিছুটা হলেও জেলার চাহিদা পুরন হবে। এখাতে শতাধিক পরিবার লাভবান হবেন। জেলার ৫ উপজেলায় ৪৮.৭২ লাখ টাকা সরকারী বরাদ্দে ওই সব পুকুর- জলাশয় পুনঃখনন করা হয়েছে। যা চাহিদা তুলনায় অপ্রতুল। লালমনিরহাট জেলার ৫ টি উপজেলায় ৪৫ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভায় মোট ১৩লাখ ৫হাজার ২শত৪৮ জন সংখ্যা রয়েছে। এদের জন্য প্রতি বছর মৎস্য চাহিদা ৩০হাজার ৩শত ৩৫ মেট্রিক টন আর চলতি বছর উৎপাদন ধরা হয়েছে ২৩হাজার ৭শত ৬৭ মেট্রিক টন এবং প্রতি বছর খাতটি থেকে যায় ৬ হাজার ৫শত ৫১ মেট্রিক টন, মৎস্য বিভাগ আশাবাদী ২০২১-২২ সাল নাগাদ প্রযুক্তির সম্প্রসারন করার উদ্যোগ নেয়ায় আগামী বছর থেকে মৎস্য খাতে ঘাতটি অনেকটাই কমে যাবে। জেলায় সরকারী পুকুরের সংখ্যা ৯৬টি, বেসরকারী ২৩হাজার ২শত৮৮টি, বানিজ্যক মৎস্য খামার ৬৫ টি, সরকারী বিলের সংখ্যা ৩১ টি ও বেসরকারী বিলের সংখ্যা ২৪ টি, সরকারী প্লাবন ভূমির সংখ্যা ২৪ টি, বেসরকারী প্লাবন ভূমির সংখ্যা ৭৪ টি, সরকারী খালের সংখ্যা ২৪ টি, নদীর সংখ্যা ৮টি,ধান ক্ষেতে মাছ চাষের সংখ্যা ৩হাজার ৩শত ৩টি, নাসারীর সংখ্যা ৬শত৪৮ টি, গলদা চিংড়ি চাষ সংখ্যা ৭টি ও সরকারী জলাশয়ের সংখ্যা রয়েছে ৮৬ টি। মৎস্য চাষির সংখ্যা ১৩হাজার ৫শত ৭৭ ও মৎস্য জীবীর সংখ্যা ৩হাজার ৮শত ৫২ জন। তবে লালমনিরহাট জেলায় মৎস্য চাষে ব্যাপক সম্ভাবনা থাকলেও সরকারী পৃষ্ঠ পোষকতার অভাবে এখাতে সফলতার মুখ দেখতে পারছে না সরকার। সচেতন মহলের দাবী জেলায় অত্যাধুনিক প্রযুক্তির সম্প্রসারনের মাধ্যমে মৎস্য খাতকে এগিয়ে নিলে জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় মাছ রপ্তানি করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net