1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 

রংপুরে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ

রংপুর ব্যুরো:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৯৯ বার

রংপুরে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ছয় চোরকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন (আরপিএমপি) কোতয়ালি থানা পুলিশ। গতকাল শনিবার সকালে কোতয়ালি থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।

পুলিশ জানায়, মোটরসাইকেল চুরির মামলায় পরশুরাম থানা এলাকার আলী আহম্মেদের ছেলে শুভ আহম্মেদ (২৭) ও কোতয়ালি থানা এলাকার ধাপ কটকীপাড়ার মৃত ইলিয়াছ হোসেনের ছেলে সাজু মিয়াকে (২৬) গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী গঙ্গাচড়া থানার বড়রুপাই এলাকার নাজির হোসেনের ছেলে রবিউল হাসানকে (২৭) গ্রেপ্তারসহ তার বাড়ি থেকে একটি চোরাই এ্যাপাসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া গঙ্গাচড়ার মৌভাষা মুন্সিটারী গ্রামের জয়নাল মিয়ার ছেলে আব্দুল বাতেন মিয়া (২৫), দিনাজপুরের ফুলবাড়ী থানা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৩৫), রংপুর কোতয়ালি থানা এলাকার আব্দুল জব্বারের ছেলে হাসান আলী তুহিনকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে সর্বমোট ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উপ পুলিশ কমিশনার জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার চোর। তাদের বিরুদ্ধে একাধিক চুরি ও মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো আইনী প্রক্রিয়ায় প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net