ঢাকা   ০৭:৪৬:২৮ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

লালমনিরহাটে এক মহিলা কে পিটিয়ে হত্যা আটক-১,

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৯৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পারিবারিক জমির সিমানা ও গাছ লাগানোর জের ধরে লালমনিরহাটে খোতেজা বেগম (৫০) নামে এক মহিলাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১জন মহিলাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) বিকাল ৫ টায় সদর উপজেলার হারাটি ইউনিয়নের হিরামানিক গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত মহিলা ওই গ্রামের সোলায়মান আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, বিকেলে পারিবারিক জমির সীমানাকে কেন্দ্র করে সোলায়মান আলী (চাচা) ও (ভাতিজা) এর মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।
এ সময় উত্তেজিত হয়ে ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই খোতেজা বেগম (চাচী) মারা যান।

এ বিষয়ে হারাটি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে ওই মহিলাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো ও এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি