1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আগামীকাল নেত্রকোণায় দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ৯২৫টি পরিবারের গৃহ উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা

আগামীকাল নেত্রকোণায় দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ৯২৫টি পরিবারের গৃহ উদ্বোধন

মুহা. জহিরুল ইসলাম অসীম, নেত্রকোণা:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৪২৮ বার

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষে বছরব্যাপী কার্যক্রমের মাধ্যমে জাতির পিতার জীবন ও কর্ম যেমন তুলে ধরা হচ্ছে ঠিক তেমনি জনহিতকর কাজও সম্পদিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নিরাপদ আবাসন নির্মাণ করা হয়েছে। প্রথম ধাপে নেত্রকোণা সদর ৪৩ টি, বারহাট্টায় ৪৫টি, আটপাড়ায় ৯৮টি, দুর্গাপুরে ৩৫টি, মদনে ৫৬টি, মোহনগঞ্জে ৩৬ টি, পূর্বধলায় ৫৩টি, কলমাকান্দায় ১০১ টি, কেন্দুয়ায় ৫০টি ও খালিয়াজুরীতে ৪৪৩ টিসহ মোট জেলার ১০টি উপজেলায় ৯৬০টি গৃহ হস্তান্তর হয়েছে।

আজ (২০ জুন) রবিবার সকাল ১০টা ৩০মি. এ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উপকারভোগী পরিবারের নিকট ২য় পর্যায়ের গৃহ হস্তান্তর কার্যাক্রমের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী।

নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান জানান, দ্বিতীয় পর্যায়ে নেত্রকোণা সদরে ৬৪টি, বারহাট্টায় ২৫টি, আটপাড়ায় ৫০টি, দুর্গাপুরে ৪৫টি, মদনে ১০৫টি, মোহনগঞ্জে ১০৫টি, পূর্বধলায় ২০টি, কলমাকান্দায় ৫৫টি, কেন্দুয়ায় ৫৬টি ও খালিয়াজুরীতে ৪০০টি ভূমিহীন পরিবারের ঘর উদ্বোধন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net