1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কর্ণফুলীর মইজ্জার টেকে বাসে বাসে মুখোমুখি সংঘর্ষ নিহত ৭ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি

কর্ণফুলীর মইজ্জার টেকে বাসে বাসে মুখোমুখি সংঘর্ষ নিহত ৭

নিজস্ব প্রতিনিধি::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৫২৯ বার

কর্ণফুলী উপজেলার মইজ্জার টেক এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত ২০ জনের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সবমিলিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। আহত অন্যান্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৮ জুন) দুপুর ৩ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জার টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মইজ্জার টেক সিএনজি ফিলিং স্টেশনের সামনে উল্টো দিক থেকে আসা বিআরটিসির বাস একটি লোকাল বাসকে সামনে থেকে ধাক্কা দেয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল মাহমুদ বলেন, ‘মইজ্জার টেক এলাকায় শহর থেকে পটিয়াগামী বিআরটিসির একটি বাসের সঙ্গে পটিয়া থেকে শহরগামী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বিআরটিসির বাসটি উল্টো দিকে গিয়ে লোকাল বাসকে ধাক্কা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে।’

তিনি আরো বলেন, ঘটনাস্থলেই ৭ জন মারা গেছেন এবং ২০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সকলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net