1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কল্পনা চাকমার অপহরণ বাংলাদেশ রাষ্ট্রের চরম লজ্জ্বার' - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই 

কল্পনা চাকমার অপহরণ বাংলাদেশ রাষ্ট্রের চরম লজ্জ্বার’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৫০২ বার

চট্টগ্রাম সংবাদদাতাঃ

‘স্বাধীনতার ৫০ বছরেও বিপ্লবী কল্পনা চাকমার অপহরণের সুষ্ঠু বিচার করতে না পারা বাংলাদেশ রাষ্ট্রের চরম লজ্জার’ – বলেন অমর কৃষ্ণ চাকমা (বাবু)। বিপ্লবী কল্পনা চাকমার অপহরণ দিবসের আলোচনা সভায় বলেন তিনি।

আজ শনিবার (১২ জুন) বিপ্লবী কল্পনা অপহরণ দিবস উপলক্ষে চট্টগ্রাম ফ্রি পোর্টে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী শ্রমিক ফোরাম কর্তৃক আয়োজিত কল্পনা চাকমার অপহরণের প্রতিবেদন প্রকাশ ও লেঃ ফেরদৌস গংদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উদ্দীপন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অমরবিন্দু চাকমা,সভাপতি, পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরাম(বন্দর) এবং প্রধান অতিথি ছিলেন অমর বিকাশ চাকমা(বাবু)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি অনিল বিকাশ চাকমা,সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি চাকমা এবং তরিকা চাকমা, সাধারন সম্পাদক আদিবাসী মহিলা ফোরাম (চট্টগ্রাম)।

অনুষ্ঠানে স্বাগত বক্তাব্য রাখেননব জ্যোতি চাকমা,সাংগঠনিক সম্পাদক(নিউ মুরিং)।তিনি বলেন,’আজ ১২ জুন।আজকের এই দিনে ১৯৯৬ সালে রাঙামাটির বাঘাইছড়ি নিজ বাসা থেকে অপহৃত হয় বিপ্লবী কল্পনা চাকমা।অপহণের পর দেশে বিদেশে ব্যাপক প্রতিবাদের পরও প্রকৃত অপহরণকারী লেঃ ফেরদৌস গং দের শাস্তির না দিয়ে রাষ্ট্র তার দায় এড়াতে পারেনা।রাষ্ট্রকে অবশ্যয় একদিন এর জবাব দিতে হবে।’

প্রধান অতিথি বলেন,’কল্পনা চাকমা মুক্তিকামী জুম্ম নারী সমাজের সংগ্রামী লড়াকু সৈনিক ছিলেন।প্রগতিশীল আদর্শের মাধ্যমে সমাজে নারী – পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী ছিলেন। ১৯৯৬ সালে আজকের এই দিনে বিশেষ বাহিনীর চক্ষুশূলে লেঃ ফেরদৌস এর নেতৃত্বে কাপুরুষিতভাবে অপহরণ হন তিনি।অপহরণের ২৫ বছরেও যথাযথ ঘটনার প্রতিবেদন প্রকাশ ও অপহরণকারীরদের শাস্তি দিতে পারে নাই রাষ্ট্র।কল্পনা চাকমার অপহরণ বাংলাদেশ রাষ্ট্রের চরম লজ্জ্বার’।

অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, ‘দীর্ঘ এই ২৫ বছরে ৩৯ জন তদন্তকারী অফিসারের চেষ্টার পরও যথাযথ বিপ্লবী কল্পনা চাকমার অপহণের প্রতিবেদন দিতে না পারা রাষ্ট্র ব্যর্থতার পরিচয় দিচ্ছে।শুধু কল্পনার অপহরণ ঘটনা নয়, পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানে স্বাক্ষরিত ‘পার্বত্য চুক্তি’ বাস্তবায়ন না করে রাষ্ট্র জুম্ম আদিবাসীদের সাথে চরম অমর্যাদা ও বেয়মান করে চলেছে।স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে বাংলাদেশ রাষ্ট্রের বোধোদয় হয়া উচিত আদিবাসীদের সমঅধিকার ও সমমর্যাদার স্বীকৃতি দেয়া।’

উল্লেখ্য, বিপ্লবী কল্পনা চাকমা হিল ওইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ছিলেন।১৯৯৬ সালে দিবাগত রাতে তার বড় দুই ভাই সহ অপহরণ হয় বাঘাইছড়ির নিজ বাসা থেকে।পরে তার ভাইদের খোঁজ ফেলেও খোঁজ মেলেনি কল্পনা চাকমা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net