1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়া উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তীর বৃক্ষরোপণ অভিযান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

চকরিয়া উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তীর বৃক্ষরোপণ অভিযান

শাহজালাল শাহেদ, চকরিয়া:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩৫০ বার

চকরিয়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলার ২২১টি গ্রামে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি সম্পন্ন হয়েছে।

রোববার (২৭জুন) উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা আনসার ও ভিডিপি অফিসার গণেশ যাদবের সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ। তিনি আনসার সদস্য ও সদস্যাদের মাঝে বেশকটি গাছের চারা বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় উপজেলা আনসার ও ভিডিপি’র প্রশিক্ষিতা সাইফুন নাহার, উপজেলা আনসার প্লাটুন কমান্ডার মোক্তার আহমদ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ২২১টি গ্রামে একসাথে এ কর্মসূচি পালিত হয়। প্রত্যেক গ্রামের জন্য ২টি করে ৪৪২টি চারাগাছ বিতরণ করা হয়। এসব চারাগাছ উপজেলা আনসার ও ভিডিপি’র ইউনিয়ন পর্যায়ের দলনেতা ও দলনেত্রীসহ গ্রামভিত্তিক সদস্য-সদস্যাদের হাতে তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net