1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে হাসান ট্রাভেলস এন্ড ট্যুরস এর উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

চৌদ্দগ্রামে হাসান ট্রাভেলস এন্ড ট্যুরস এর উদ্বোধন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৪৫৫ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে হাসান ট্রাভেলস এন্ড ট্যুরস এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ জুন) সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ আব্দুল গণি শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় ট্রাভেলস অফিসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো: আব্দুস সোবহান ভূঁইয়া হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: মাহবুবুল হক মোল্লা বাবলু, কালিকাপুর ইউনিয়ন আ’লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, চৌদ্দগ্রাম উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য ও সাবেক মেম্বার মো: জসিম উদ্দীন মজুমদার।

হাসান ট্রাভেলস এন্ড ট্যুরস এর চৌদ্দগ্রাম শাখা ব্যবস্থাপক মো: ওমর ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে এবং পরিচালক মো: আলা উদ্দীন সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: ইউসুফ আলী মজুমদার, মুন্সীরহাট ইউনিয়ন যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো: ইয়াকুব মজুমদার, মাস্টার মো: মুজিবুল হক, মাস্টার খালিদ বিন গফুর মজুমদার, বাজার ব্যবসায়ীবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ্ কুমিল্লা জেলা শাখার সভাপতি ড. মাওলানা রুহুল আমিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net