1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরে মোটরসাইকেল, ইজিবাইক ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মাগুরায় এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কলেবর আয়োজনে ভূয়া বিসিএস ক্যাডারকে সংবর্ধনা  মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে আইনি নোটিশ, একাধিকবার আপোষনামা দিয়েও প্রতারণার অভিযোগ মুন্সী নেছারের বিরুদ্ধে ব্যবসা সহজীকরণ, ডিরেগুলেশন ও সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একরাম উল্লাহর মনোনয়ন

দিনাজপুরে মোটরসাইকেল, ইজিবাইক ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৮৭ বার

দিনাজপুরের বিরলে ট্রাকচাপায় ইজিবাইক ও মোটরসাইকেলের ২ জন আরোহী নিহত হয়েছে। এঘটনায় গুরুত্বর আরও আহত হয়েছে ৪ জন।

নিহতরা হলেন, বিরল সদর ইউপি’র বুনিয়াদপুর গ্রামের মৃত খেজাল উদ্দীনের ছেলে আব্দুল খালেক (৫০) ও রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লালদিঘী ইউপি’র আরাজী দিলালপুর গ্রামের মৃত তমির উদ্দীনের পুত্র আজিজুল ইসলাম (৬৪)। তাঁরা দু’জনেই ইজিবাইকের যাত্রী ছিলেন।

আর আহতরা হলেন, উপজেলার ভান্ডারা ইউপি’র পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের আফতাব উদ্দীনের ছেলে ইজিবাইক চালক মোজাহার আলী (৩২), বিজোড়া ইউপি’ও ভবানীপুর গ্রামের রহমান মন্ডলের ছেলে রবিউল ইসলাম (৩৭), ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কাচলাপাড়া গ্রামের মৃত ওয়ারেস আলীর ছেলে মটরসাইকেল চালক উমর আলী (৫৫) ও তারই স্ত্রী মটরসাইকেল আরোহী দিলেসা বানু (৪৫)। আহতদের মধ্যে ইজিবাইক চালক মোজাহার আলী ও আরোহী দিলেসা বানুর অবস্থা আশংকাজনক।

বিরল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আজাহারুল ইসলাম জানান, আজ রবিবার দুপুরে বিরল-বিরল (স্থলবন্দর) সড়কের বিরল পৌরশহরের মেসার্স সুবাইতা ফিলিং স্টেশনের সম্মূখে বিরলমূখী মোটরসাইকেল ও ইজিবাইককে বিপরীতমুখী থেকে আসা একটি ট্রাকচাপা দিলে এ দূর্ঘটনা ঘটে। আমরা খবর পাওয়ার সাথে সাথে নিহত ও আহতদের উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট করছিল।

বিরল থানার অফিসার ইনচার্জ ফখরুল আলম জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক, দূর্ঘটনা কবলিত ইজিবাইক এবং মটরসাইকেলটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net