1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুই পুলিশ কর্মকর্তাকে ছুরি মেরে পালাল আসামি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

দুই পুলিশ কর্মকর্তাকে ছুরি মেরে পালাল আসামি

মঈন উদ্দীন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২৭৬ বার

রাজশাহীর চারঘাটে আসামিকে ধরতে গিয়ে থানার দুই পুলিশ কর্মকর্তা ছুরিকাঘাতে আহত হয়েছেন। আহতরা হলেন-মডেল থানার এএসআই আশরাফুল ইসলাম এবং ফরোয়ার হোসেন।
বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার থানাপাড়া গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি আলমগীর হোসেনের ছেলে ফারুককে (৩০) গ্রেপ্তার করতে যায় মডেল থানার দুই এএসআই। নিজ বাসায় গ্রেপ্তার করার সময় আসামি ফারুক ছুরি মেরে দুই এএসআইকে আহত করে পালিয়ে যায়।

মডেল থানা সূত্রে জানা যায়, খবর পেয়ে চারঘাট মডেল থানার টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে এসে আহত দুই এএসআইকে উদ্ধার করে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
আহত এএসআই আশরাফুল বলেন, জিআরভুক্ত বিভিন্ন মামলার আসামী ফারুক নিজ বাসায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার-কালে পরিবারের সদস্যদের সহায়তায় ছুরি মেরে আমাদের আঘাত করে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তবে সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে থানায় একটি মামলা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net