1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বেগমগঞ্জে বিয়ে না করায় ব্যবসায়ীর মা, ভাইকে জড়িয়ে মিথ্যা ধর্ষন মামলা দিয়ে হয়রানির অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ

বেগমগঞ্জে বিয়ে না করায় ব্যবসায়ীর মা, ভাইকে জড়িয়ে মিথ্যা ধর্ষন মামলা দিয়ে হয়রানির অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৭৮০ বার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে একটি বেসরকারী হাসপাতালের ক্লিনারকে বিয়ে না করায় গাবুয়া বাজারের এক ব্যবসায়ীকে তার মা, ভাই, চাচাতো ভাইকে জড়িয়ে মিথ্যা ধর্ষন মামলা করে হয়রানীর অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

জানা যায়, অনন্তপুর গ্রামের আলিম উদ্দিন পাটোয়ারী বাড়িতে আরিফুর রহমান রোমানের ঘরে এক বছর আগে বাসা ভাড়া নেয় একটি বেসরকারী হাসপাতালের ক্লিনার। সাথে থাকে তার বড় বোন ও মা। বড় বোন ও মা হাসপাতালের ক্লিনারের চাকুরি করে। ঘরের মালিক ব্যবসায়ী রোমান অবিবাহিত হওয়ায় প্রথম থেকে ঘনিষ্ট হওয়ার চেষ্টা করে এবং নানাভাবে বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু হাসপাতালের ক্লিনারের সাথে বিয়ে দিতে রাজি হয়নি রোমানের পরিবার।
এদিকে বাড়িতে কোন পুরুষ না থাকায় এবং চাকুরির কারনে মা, বোন ঘরে না থাকায় প্রায় বিভিন্ন যুবক দিনে ও রাতে ঘরে প্রবেশ করে। এতে বাড়ির ও এলাকার লোকজন অভিযোগ দিলে তাদেরকে ঘর থেকে বের করে দেয়া হয়। এরপরও মেয়ে ও তার পরিবার নানাভাবে ব্যবসায়ী রোমানকে বিয়ে করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে।

ইতোমধ্যে অন্যত্র আসছে বুধবার-বৃহস্পতিবার রোমানের বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যায়। খবর পেয়ে বিয়ে পন্ড করার জন্য এবং তাকে বিয়ে না করার জন্য বেমগগঞ্জ থানায় রোমানের মা, ভাই, চাচাতো ভাইসহ পাঁচজনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করে।

গাবুয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান, ইউপি মেম্বার নুর নবী মানিকসহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকদের জানান, মেয়ে তার মা ও বড় বোন চরিত্রহীন। মার এ পর্যন্ত তিন বিয়ে হয়, বড় বোনের দুই বিয়ে হয়। মেয়েটির পরিবার জায়গা সম্পত্তি ও টাকা-পয়সা হাতিয়ে নেয়ার জন্য ব্যবসায়ী রোমানকে বিয়ে করতে চেয়েছিলো। বিয়ে করতে রাজি না হওয়ায় মিথ্যা ধর্ষন মামলা দিয়ে পরিবারটিকে হয়রানি করা হচ্ছে। সঠিক তদন্ত করে মিথ্যা মামলা থেকে রোমান, তার মা ও ভাইসহ সবাইকে মুক্তি দাবী করেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net