1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট'র উদ্যোগে বিনামূল্যে খতনা ক্যাম্প - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

মানিকছড়িতে মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট’র উদ্যোগে বিনামূল্যে খতনা ক্যাম্প

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৪৯৩ বার

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে খতনা ক্যাম্প অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ১০ টায় উপজেলা সদর মাস্টারপাড়ায় অবস্থিত শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের দাতব্য চিকিৎসালয়ে যাকাত তহবিলের অর্থায়ণে উক্ত খতনা ক্যাম্প অনুষ্টিত হয়েছে। প্রতি ব্যাচে ১০ জন করে সংস্থার ৮৪ ও ৮৫তম (২ ব্যাচ) ব্যাচে ২০ জন শিশুকে ফ্রি খতনাসহ প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়েছে।

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মো. মাহাবুবুর রহমান উক্ত খতনা কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী কল্যাণ ট্রাস্টের দারিদ্র্য বিমোচন প্রকল্পের সাংগঠনিক সম্পাদক মো. নাসের উদ্দীন, প্রচার সম্পাদক মো. আহসান উল্লাহ চৌধুরী, সদস্য মোহাম্মদ আলী মাসুদ, মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির উপদেষ্টা মো. মনির হোসেন, মো. মোস্তফা, সদস্য ডাঃ দ্বীপেন কর্মকার, মো. আবদুর রহিম, পল্লী চিকিৎসক মো. আবু তাহের প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net