1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রঙিন টিনের ছাউনিতে ভূমিসহ ঘর পাচ্ছে লাকসামে গৃহহীন পরিবার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬ ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী

রঙিন টিনের ছাউনিতে ভূমিসহ ঘর পাচ্ছে লাকসামে গৃহহীন পরিবার

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৫৩১ বার

জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে কুমিল্লা লাকসাম উপজেলায় গৃহহীন ও ভূমিহীন ৩৫ পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার।মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় আগামী ২০ জুনে ভূমিসহ ঘর পাচ্ছে গৃহহীন পরিবার।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়,প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম প্রকল্প ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলায় ৩৫ টি সেমিপাকা ঘর নির্মাণ করা হচ্ছে। রঙিন টিনের ছাউনি দ্বারা নির্মিত ১৯ দশমিক ৬ ফুট বাই ২২ ফুটের ওই সব সেমিপাকা ঘরে রয়েছে দুইটি বেড রুম, বারান্দা, টয়লেট ও কিচেন।

উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে লাকসাম পূর্ব ইউনিয়নে ১৪ টি, আজগরা ইউনিয়নে ৮টি, বাকই ইউনিয়নে ৫ টি, মুদাফরগুন্জ উত্তর ইউনিয়নে ৫ টি ও উওরদা ইউনিয়ন ৩ টি। ৩৫ টি মধ্যে ১১ টি ঘরের ১ লাখ ৭০ হাজার টাকা, অপর ২৪ টি ঘরের ১ লাখ ৯০ হাজার করে প্রতিটি ঘরের ব্যয় ধরা হয়েছে।
ওই সকল ঘরের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। এখন হস্তান্তরের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষের।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একে এম সাইফুল আলম বলেন, মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে উপজেলায় দেয়া ৩৫ টি ঘরের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। এসব গৃহের হস্তান্তর সনদ ও তালিকা প্রস্তুত রয়েছে। এ মধ্যে দ্বিতীয় পর্যায়ের ২৪ টি ঘর আগামী ২০ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এসব ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net