1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ভৈরব চন্দ্র পাল সওদাগরের পরিত্যক্ত জমিদার বাড়ি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ

রাউজানে ভৈরব চন্দ্র পাল সওদাগরের পরিত্যক্ত জমিদার বাড়ি

শাহাদাত হোসেন, রাউজান:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৫৯৫ বার

রাউজান উপজেলার ২নম্বর ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া গ্রামে অবস্থিত ভৈরব চন্দ্র পাল সওদাগরের দেড়শত বছরের পুরানো জমিদার বাড়ি। বর্তমানে জমিদার বাড়ীটি ঝোপ-জঙ্গলে ভরপুর হয়ে ভুতুড়ে বাড়ীতে পরিণত হয়েছে আছে। চুন-সুরকি, ইটের গাঁথুনির তৈরি দ্বিতল এ বিশাল জমিদার বাড়িতে একসময় চলতো জমিদার শাসন। এখন আর সেই শাসন নেই, আছে শুধু পরিত্যক্ত জমিদার বাড়িটি। জমিদার বাড়ির চারপাশের দেওয়াল গুলোতে নানা ধরনের লতাপাতায় ছেয়ে গেছে। এই বিশাল জমিদার বাড়ি এখন অনেকটা বিলীন হয়ে গেছে। পরিত্যক্ত হয়ে থাকা এই বাড়িটি জমিদার ভৈরব চন্দ্র পাল সওদাগরের বাড়ি হিসাবে পরিচিত। ব্রিটিশ শাসনামলে এক প্রভাবশালী জমিদার ছিলেন তিনি। সরজিমনে ঘুরে দেখা গেছে, জমিদার বাড়ির পেছনে বিশাল পুকুর আর রাজকীয় পাকা ঘাট রয়েছে, বাড়ির সামনে আছে বিশাল দিঘি ও রাজকীয় ঘাট। দিঘি পার্শ্বে রয়েছে পুরানো একটি শিব মন্দির।

এই মন্দিরটি সংস্কার করে এলাকার সনাতন ধর্মাবলম্বী লোকজন।সেখানে প্রতিদিন পুঁজা ও প্রার্থণা চলে। দিঘির দক্ষিণ পাড়ে ১৯০১ সালে প্রতিষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির নাম মধ্যম সর্তা রামসেবক সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় বৃদ্ধ সমীর পাল জানায় ,একসময় এই জমিদার বাড়িকে ঘিরে জমিদার বাড়ির সামনে বড় জায়গায় বসতো মেলা। এক নামে পরিচিত ভৈরব সওদাগরের মেলা। জমিদার বাড়ির ভিত্তরে প্রতিরাতে বসতো নাচ গানের আসর। বছর বছর হতো রাজপূণ্যাহ উৎসব। কিন্তু কালক্রমে হারিয়ে গেছে এসব উৎসব। বিলুপ্তি পথে ঝোপ-জঙ্গলের আড়ালে দাঁড়িয়ে থাকা জমিদার বাড়িটি। যেখানে ভৈরব সওদাগরের মেলা বসতো সেখানে এখন কলাবাগানে পরিণত হয়েছে। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, জমিদার ভৈরব চন্দ্র পাল ছিলেন ব্রিটিশ শাসনামলে প্রভাবশালী একজন ব্যবসায়ী ও জমিদার। তিনি ছিলেন মূলত সে যুগের বার্মার একজন বড় ব্যবসায়ী। রাউজানের ডাবুয়া, হলদিয়া, চিকদাইর ও ফটিকছড়ি খিরামসহ বিভিন্ন এলাকায় ভৈরব চন্দ্র পাল সওদাগরের বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে। তবে ভৈরব চন্দ্র পাল সওদাগরের বংশধররা বহু আগে ভারতে চলে গেছে। পরবর্তী প্রতিবেদনে ভৈরব চন্দ্র পাল সওদাগরের বংশ পরিচিতি ও স্ব-সম্পত্তি নিয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net