1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে রশিতে বাঁধা কিশোর আশরাফুল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

লালমনিরহাটে রশিতে বাঁধা কিশোর আশরাফুল

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৪৩৬ বার

লালমনিরহাটে বাঁশ ঝাড়ে রশিঁতে বাঁধা আড়াই বছর ধরে কিশোর মোঃ আশরাফুল হক (২০) টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না তার পরিবার। জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের উওরপ্রানপতি গ্রামের মোঃসিরাজুল হকের একমাএ ছেলে ২০০০ সালে জন্ম নেয়ার পরেন দিন ধনুষ্টংকর রোগে আক্রান্ত হয়ে সেই থেকে অসুস্থ্য হয়ে পড়লেও মোঃ আশরাফুল হকের ভাগ্যে সুচিকিৎসা জোটেনি। তার পরিবার জানান,নিয়মিত ওষুধ খেলে সে সুস্হ্য ভাবে চলাফেরা করতে পারে। লালমনিরহাট সদর হাসপাতালের ডাঃ মোঃ আদম আলীর অধিনে চিকিৎসা করা হলে সে সুস্হ্য ভাবে চলাফেরা করতো তিনি উন্নত চিকিৎসা গ্রহণের পরামর্শ দিলে টাকার অভাবে হতদরিদ্র মোঃ সিরাজুল হকের পক্ষে চিকিৎসার ব্যয় ভার করা সম্ভব হচ্ছে না। চিকিৎসকরা জানান, উন্নত চিকিৎসা করা হলে সে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে।

কিশোর মোঃআশরাফুল হক সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যে দিকে মন চায় সেদিকে ছুটে বেড়ায়। পরে পরিবারের লোক জন তাকে খোঁজে বের করতে হিম-শিমে পরে যায়। কিশোর মোঃ আশরাফুল হকের পিতা মোঃ সিরাজুল হক জানান,১ ছেলে ৩ মেয়ে তার। আর ওই ৩ মেয়ের বিয়ে দিতে যে টুকু সম্বল ছিল তা শেষ হয়েছে। এখন দিন মজুরের কাজ করে কোন রকম জীবন যাপন করতে হচ্ছে। ছেলের চিকিৎসা না করায় অসুস্থ্য হয়ে দিক – বেদিক ছুটে যায়। যার কারনে আড়াই বছর ধরে বাঁশ ঝাড়ে প্রতি দিন সকাল থেকে রাত পযন্ত বেঁধে রাখেন। দেশ-বিদেশের বিত্তবান বান ব্যক্তিরা সাহায্যের হাত বাড়ালে হয়তঃ বা কিশোর মোঃ আশরাফুল হকের চিকিৎসা করা সম্ভব হবে৷ ফলে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে বলে সচেতনমহল মনে করছেন। কেউ সাহায্যে করতে চাইলে ০১৭৬৩০৯৯৭৪৯ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net