1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে কমিউনিটি সেন্টার চালুর দাবি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

চট্টগ্রামে কমিউনিটি সেন্টার চালুর দাবি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৪৭৮ বার

এম আর আমিন, চট্টগ্রামঃ

চট্টগ্রামে কমিউনিটি সেন্টারগুলো সীমিত পরিসরে খুলে দেওয়ার দাবি জানিয়েছেন কমিউনিটি সেন্টারের মালিকেরা।

আজ শনিবার (১২ জুন) চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে এ দাবি জানান চট্টগ্রাম কমিউনিটি সেন্টার মালিক সমিতি।

চট্টগ্রাম কমিউনিটি সেন্টার মালিক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ সাহাবদ্দিন বলেন, আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি আগামী ১৭ জুনের মধ্যে ডেকোরেশন ও কমিউনিটি সেন্টার খুলে দিতে। এক্ষেত্রে আমরা স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করবো।

তিনি আরও বলেন, চট্টগ্রামে ২০০ কমিউনিটি সেন্টার আছে, লাগাতার বন্ধ থাকায় এ ব্যবসার সঙ্গে নির্ভরশীল ব্যবসায়ী, প্রান্তি পর্যায়ের অনেক পেশার লোক ও হতদরিদ্র জনগোষ্ঠি সম্পূর্ণ বেকার হয়ে হতাশায় জীবন যাপন করছে।

১৬ মাসধরে লাগাতার বন্ধ থাকায় কমিউনিটি সেন্টার মালিকদের আর্থিক ক্ষয়-ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ সুবিধা দেওয়ারও দাবি জানায় কমিউনিটি সেন্টার মালিক সমিতি।

আগামী ১৭ জুন থেকে কমিউনিটি সেন্টার খুলে দেয়া না হয়, তাহলে কমিউনিটি সেন্টার মালিক সমবতির কার্যকরি পরিষদের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আমরা মানববন্ধন, অমরণ কর্মসূচি ঘোষনার করবে বলে জানান।

উপস্থি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি সালেহ আহমেদ সুলেমান, চট্টগ্রাম কমিউনিটি সেন্টার মালিক সমিতির মোহাম্মদ সাহাবউদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী দুলাল, মোস্তফা, চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল আলম মিল্টন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net