1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রাম পৌরসভায় করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

চৌদ্দগ্রাম পৌরসভায় করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩৯০ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক রেলপথমন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি’র দিকনির্দেশনায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রেরণকৃত উপহার পৌরসভা এলাকায় করোনায় ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় চারশ’ জনের প্রতিজনকে ৫০০ টাকা হারে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৭ জুন) দুপুরে চৌদ্দগ্রাম পৌরসভা প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। উদ্বোধনকালে মেয়র জিএম মীর হোসেন মীরু বলেন, “নৌকায় ভোট দিলে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য, সাবেক রেলপথ মন্ত্রী প্রিয় নেতা মুজিবুল হক মুজিব এমপি’র পক্ষ থেকে গরীব অসহায় মানুষেরা সাহায্য-সহযোগিতা পায়। প্রিয় নেতার নির্দেশে শেখ হাসিনার উপহারের এ টাকা ৪০০ জন গরীব-অসহায়দের মাঝে সুষ্ঠু ভাবে করা হবে”।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর সচিব মো: হারুনুর রশিদ, প্যানেল মেয়র মো: মিজানুর রহমান, মোসা: আমেনা বেগম, কাউন্সিলর মো: মোশাররফ হোসেন, পৌর ছাত্রলীগের মাধারণ সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ্, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম জুয়েল, পৌর ছাত্রলীগ নেতা রাব্বী পাটোয়ারী, প্রবাসী কিরণ পাটোয়ারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net