1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ এর উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মীর হোসেন তালুকদার (মাস্টার)-এর ইন্তেকাল: শোক ও শ্রদ্ধাঞ্জলি জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী জল্পনার অবসান, ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার পবিত্র ঈদুল আজহা ২৮ মে সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শাহ আমানত শাহ (রহ)’র বার্ষিক ওরস অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  এসি বাসের ধাক্কায় নিহত ১, যাত্রী ছাউনি থেকে চালকের মরদেহ উদ্ধার 

চৌদ্দগ্রামে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ এর উদ্বোধন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৩০৯ বার

নতুন উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে জাতীয় কর্মসূচির আওতায় কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ এর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

শনিবার (২৬ জুন) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করে প্রাণিসম্পদ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় প্রধান মো: আশরাফুল আলম খাঁন।

পরে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হকের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো: মজিবুর রহমানের পরিচালনায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি মো: আমিন হোসেন মজুমদার, সাংবাদিক আব্দুল জলিল রিপন, খামারী মো: জাফর আহমেদ, আব্দুল আজীজ প্রমুখ।

এসময় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, পশু চিকিৎসকবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খামারী-ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খামারী ও উদ্যোক্তাগণের মাঝে চেক ও সনদ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net