1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজনীতি ছাড়ছেন কর্মীরা, হতাশায় হলের পদপ্রত্যাশীরা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি ছাড়ছেন কর্মীরা, হতাশায় হলের পদপ্রত্যাশীরা

এম এ মজুমদারঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৪৫৯ বার

বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। এই শাখা থেকেই মূলত উঠে আসে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব। আর ঢাবি শাখার মূল শক্তি হিসেবে বিবেচিত আবাসিক হলের নেতাকর্মীরা। সভাপতি-সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ নেতাই উঠে আসেন এখান থেকে।

তবে ছাত্রলীগের সর্বশেষ সম্মেলনের তিন বছর হয়ে গেলেও ঢাবির হল কমিটি ঘোষিত হয়নি। এতে নতুন নেতৃত্ব তৈরি হওয়ার পথ অনেকটাই থেমে গেছে। করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি পরিস্থিতিতে দীর্ঘদিন রাজনীতি করে আসা নেতাকর্মীরা রাজনীতি ছেড়ে চাকরির পড়াশোনা শুরু করেছেন। সাংগঠনিক গতিশীলতা না থাকায় মেধাবী কর্মী হারাচ্ছে ছাত্রলীগ। আর দীর্ঘদিন কমিটি না হওয়ায় রাজনৈতিক ক্যারিয়ারসহ অনিশ্চয়তায় পড়েছে হল শাখার পদপ্রত্যাশীদের ভবিষ্যৎ।আগের কমিটি পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৮ সালে ছাত্রলীগের জাতীয় সম্মেলনের আগে কমিটি থাকাকালে ঢাবিতে ছাত্রলীগের হল, অনুষদ, বিভাগ ও ইনিস্টিটিউট শাখা মিলিয়ে প্রায় ছয় হাজার পদধারী নেতা ছিলেন। সম্মেলনের পর কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় কমিটি মিলিয়ে সে সংখ্যা কমে চারশতে দাঁড়ায়। বর্তমান কমিটির শুরুর দিকে হলগুলোতে পদপ্রত্যাশী তিন শতাধিক নেতাকর্মী থাকলেও বর্তমানে তা একশতে এসে ঠেকেছে।

রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে থাকায় দ্বিতীয় শ্রেণির চাকরিতে যোগদান করেছেন ঢাবি ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা। অনেকে আবার বিয়ে করে সংসার শুরু করেছেন। নেতাদের দুরবস্থা দেখে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে কর্মীরাও ছাত্র রাজনীতিতে উৎসাহ হারিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ব্যক্তিগত জীবন গোছানোর কাজে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net