1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে বাবার ছুরিকাঘাতে মানসিক ভারসাম্যহীন ছেলে খুন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

শ্রীনগরে বাবার ছুরিকাঘাতে মানসিক ভারসাম্যহীন ছেলে খুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩০৬ বার

আব্দুর রকিব,মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ শ্রীনগরে বাবার ছুরিকাঘাতে
মানসিক ভারসাম্যহীন ছেলে খুন হয়েছে। সোমবার বিকাল ৫টার
দিকে শ্রীনগর থানার সামনে এই ঘটনা ঘটে। পুলিশ ঘাতক
বাবাকে গ্রেপ্তার করেছে
পুলিশ জানায়, শ্রীনগর থানার গেটের পশ্চিম পাশের মেসার্স ফাহাদ
স্টোরের মালিক গিয়াস উদ্দিন (৬০) তার ছেলে ইমন (২৮) কে
ছুরিকাঘাত করে। গিয়াস উদ্দিন ও স্থানীয়রা ইমনকে দ্রুত
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করে।
স্থানীয়রা জানায়, সোমবার বিকালে ইমন তার বাবার ব্যবসা
প্রতিষ্ঠানে এসে বায়না ধরে। বাবা গিয়াসউদ্দিন ছেলের বায়না
পুরণে রাজি না হওয়ায় ছেলে তাকে মারধর শুরু করে। উপায় না দেখে
গিয়াস উদ্দিন দোকানের চায়ের আদা-লেবু কাটার ছোরা দিয়ে
ছেলের বুকে আঘাত করে। ইমন মাটিতে লুটিয়ে পরলে তার বাবা ও
স্থানীয়রা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে
কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করে। পুলিশ হাসপাতাল
থেকে গিয়াস উদ্দিনকে আটক করে।
গিয়াস উদ্দিনের প্রতিবেশীরা জানায়, নিজের দোকানের পেছনেই
তার বাড়ি। গিয়াস উদ্দিনের বাবার নাম মৃত শফিউদ্দিন। ইমন ছোট
বেলা থেকেই মানসিক ভারসাম্যহীন। এক ভাই এক বোনের মধ্যে সে
ছোট। প্রায় দিনই সে দোকানে আসতো। মতের অমিল হলেই সে
বাবা গিয়াস উদ্দিনকে মারধর করতো। মাঝে মাঝে বাড়িতে মায়ের
গায়েও হাত তুলতো ইমন। গিয়াস উদ্দিন ছেলের চিকিৎসা করাতে
গিয়ে প্রচুর অর্থ ব্যয় করেছেন বলে স্থানীয়রা জানান।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা
বলেন, ঘাতক বাবাকে আটক করা হয়েছে। শ্রীনগর থানায় মামলার
প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net