1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বাঁশখালীতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৪৮৪ বার

যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বাঁশখালী উপজেলা সচেতন ছাত্রসমাজের উদ্যোগে উপজেলার প্রধান সড়কস্থ চাম্বল বাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত মানববন্ধনে সচেতন ছাত্রসমাজের পক্ষে ৮ টি দাবি উত্থাপন করা হয়। উল্লেখ্য দাবি গুলো হলো- যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক হল খুলে দিতে হবে।শতভাগ শিক্ষার্থী ও শিক্ষককে অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন এর আওতায় নিয়ে আসতে হবে। দ্রুত সময়ের মধ্যে বিশেষ স্বাস্থ্যবিধি রক্ষা করে এসএসসি/ সমমান ও এইচএসসি /সমমানের পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে। প্রয়োজনের আলোকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন শিফটভিত্তিক ক্লাস ও পরীক্ষা পদ্ধতি চালু করতে হবে। শিক্ষার্থীদের বেতন মওকূফ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশেষ প্রণোদনা চালু করতে হবে। শিক্ষা খাতে বিশেষ বরাদ্দ ঘোষণা এবং দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে।স্বাস্থ্যবিধি মেনে দ্রুততর সময়ের সকল সরকারি, বেসরকারি এবং চাকরির স্থগিতকৃত পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে প্রাকৃতিক সংকটের মতো পরিবর্তিত পরিস্থিতে শিক্ষাদান পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের দিয়ে একটি পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়ন করতে হবে।

এ সময় ছাত্রনেতা মহসিন উল্লাহর সভাপতিত্বে, ছাত্রনেতা মুহাম্মদ রিয়াজুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা সচেতন ছাত্রসমাজের প্রধান উপদেষ্ঠা তৈয়ব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রনেতা সালাউদ্দীন ও আমিনুল ইসলাম মুকুল। মানববন্ধনে সর্বস্তরের ছাত্রসমাজের উপস্থিতি ছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net