1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারীতে নিজ মুদি দোকানে দোকানীর গলাকাটা লাশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি

হাটহাজারীতে নিজ মুদি দোকানে দোকানীর গলাকাটা লাশ

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৯৭ বার

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকায় নিজ দোকান থেকে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ জুন) সকালে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মন্দাকিনী গ্রামের নিজ মুদি দোকান থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম মোহাম্মদ আজম (২৪)। তিনি ওই এলাকারই নজব মোহাম্মদ চৌধুরী বাড়ির মো. শামসুল আলমের ছেলে। তার পিতা একজন মুক্তিযোদ্ধা।

হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন- দোকানের দরজা-জানালা সব ঠিক আছে। ভেতর থেকে দরজা না খোলায় দোকানের টিনের চাল কেটে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের সঙ্গে থাকা মোবাইল ফোন দোকানের জিনিসপত্র ও ক্যাশবক্স সব ঠিক আছে। সেখানে থাকা টাকা-পয়সাও লুট হয়নি। নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে। তাকে গলা কেটে হত্যা করা হয়।’

ফরহাদাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলী আকবর বলেন- রাতে প্রতিদিনের ন্যয় আজম নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন। বুধবার সকালে তিনি দোকান না খোলায় আশপাশের দোকানিরা ডাকাডাকি করলেও তিনি সাড়া দিচ্ছিলেন না। বিষয়টি থানায় জানালে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহতের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

পুলিশ তদন্ত শুরু করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net