ঢাকা   ০২:৪৪:৫৯ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কঠোর লকডাউনের তৃতীয় দিনে চেকপোস্টে পুলিশ-সেনাবাহিনীর যৌথ তল্লাশী

এম আর আমিন, চট্টগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪৮৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় সরকারের সপ্তাহব্যাপী কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে তৃতীয় দিনের মতো আজ ৩ জুলাই নগরীর প্রবেশদ্বার সিটি গেইটে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) ও সেনাবাহিনীর যৌথ তল্লাশী অভিযান পরিচালনা করা হয়।

নগরীর আরো তিনটি প্রবেশ ও বাহির পথসহ নগরীর অভ্যন্তরে আরো ১৬টি চেক পোস্ট দিয়ে সড়কে চলাচলকারী যানবাহনে তল্লাশী অভিযান অব্যাহত রেখেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)।

নগরের প্রবেশদ্বার সিটি গেইট চেক পোস্টে যৌথ তল্লাশী অভিযানে নেতৃত্ব দেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ। অভিযানকালে সড়কে চলাচলকারী যাত্রীদের অতি জরুরী প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দিয়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের আরো দায়িত্বশীল আচরণের নির্দেশ দেন।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেক পোস্টগুলোতে সার্বক্ষণিক তৎপরতা তৎপর রয়েছে। অভিযানে দু’জন আরোহী নিয়ে চলাচলকারী বেশ কিছু মোটরসাইকেল থামিয়ে একজন করে নামিয়ে দিয়ে জরুরী প্রয়োজনে ‘ওয়ান বাইক ওয়ার মোটর সাইকেল’ নিশ্চিত করা হয়।

একইসাথে করোনা মোকাবেলায় মাস্ক বিতরণসহ চালক-যাত্রী প্রত্যেককে স্বাস্থ্যবিধি প্রতিপালনের নির্দেশনা দেয়া হয়।

সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ বলেন, কঠোর লকডাউনে সব ধরণের যান্ত্রিক গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এ সময়ে যে সকল গার্মেন্টস, কারখানা ও শিল্প প্রতিষ্ঠান খোলা রয়েছে ঐসব প্রতিষ্ঠান সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিজ দায়িত্বে গাড়ির ব্যবস্থা করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি