1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য? নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রয়াত বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন এমপি ফখরুল ইসলাম 

কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৪১৫ বার

কিশোরগঞ্জ জেলা কারাগারে আবু সাঈদ (২৫) নামে এক হাজতি মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় কারাগার থেকে শুক্রবার (২ জুলাই) সকাল পৌনে ১০টায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া হাজতি আবু সাঈদ দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মারুপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।

জেলার ভৈরবে র‌্যাবের হাতে মাদকসহ আবু সাঈদ আটক হওয়ার পর ভৈরব থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে গত বুধবার (৩০ জুন) থেকে তিনি কারাগারে অন্তরীণ ছিলেন।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশীদ জানান, গত বুধবার (৩০ জুন) চিকিৎসা প্রদানের নির্দেশনা দিয়ে আদালত থেকে আবু সাঈদকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারের হাসপাতালে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল।

পরদিন বৃহস্পতিবার (১ জুলাই) ভোরের দিকে তার অবস্থার অবনতি ঘটলে কারা হাসপাতাল থেকে দ্রুত তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তি করে চিকিৎসা দেওয়ার পর বেলা ১২টার দিকে তাকে ছুটি দেয়া হলে তাকে কারা হাসপাতালে ফিরিয়ে আনা হয়।

শুক্রবার (২ জুলাই) সকালে আবারও তার অবস্থার অবনতি ঘটলে তাকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সকাল পৌনে ১০টায় হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজতি আবু সাঈদের মৃত্যুর বিষয়টি পরিবারের লোকজনদেরও জানানো হয়েছে বলে জেল সুপার মো. বজলুর রশীদ জানিয়েছেন।

কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের (তত্ত্বাবধায়ক) উপপরিচালক ডা. মো. হেলাল উদ্দিন জানান, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ নামের ওই হাজতিকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net