1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে খড় খাওয়ার 'অপরাধে' গরু পিটিয়ে হত্যা! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

খুটাখালীতে খড় খাওয়ার ‘অপরাধে’ গরু পিটিয়ে হত্যা!

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩৯৪ বার

চকরিয়া উপজেলার খুটাখালীতে বসতবাড়ীর উঠানের খড়ের স্তুপ থেকে খড় খাওয়ার অপরাধে একটি (বাচুর) গরুকে অমানবিকভাবে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২২জুলাই) রাত অনুমানিক সোয়া ১১ টার সময় বর্নিত ইউনিয়নের মধ্যম গর্জনতলী গ্রামে ঘটে এ ঘটনা।

অভিযোগে জানা গেছে, উপজেলার খুটাখালী মধ্যম গর্জনতলী গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী রওশন আরার পালিত একটি বাচুর গরু গত ১২ জুলাই সকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে চরে বেড়ানোর সময় অসাবধানতাবশত একই এলাকার কবির আহমদ প্রকাশ মিড়া কবিরের বসতবাড়িতে ঢুকে পড়ে। একপর্যায়ে তাদের খড়ের স্তুপ থেকে খড় খেয়ে ফেলে।

এ সময় বাড়ির মালিকের পুত্র বেলাল উদ্দীন (২৮) লাঠি দিয়ে গরুটিকে হত্যার উদ্দেশ্যে পিটাতে থাকে। লাঠির আঘাতে গরুর শরীরে মারাত্নক জখম হয়। ঐ সময় গরুটি মাটিতে লুটিয়ে পড়ে। পরে গরুর মাথায় পানি ঢেলে সুস্থ করে গুরুতর আহত গরুটিকে মালিকের কাছে না দিয়ে বসতবাড়ি সংলগ্ন রাস্তার মধ্যে ছেড়ে দেয়।

সংবাদ পেয়ে গরুর মালিক রওশন আরা ওই দিন সকালে গিয়ে গরুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় অসুস্থ গরুটিকে নিজ বাড়িতে নিয়ে আসে ও স্থানীয় একজন পশু চিকিৎসক দ্বারা চিকিৎসা করানোর একপর্যায় গতকাল বৃহষ্পতিবার রাত সোয়া ১১ টার সময় গরুটি মারা যায়।

গরুর মালিক রওশন আরা জানান, গরুটি তার একমাত্র সম্বল ছিল। অমানবিক নির্যাতনের কারণে গরুটি মরে যাওয়ায় তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এ অমানবিক ঘটনার সাথে জড়িত বেলাল উদ্দীন গরুর চিকিৎসার জন্য ৫ শত টাকাও দিয়েছেন। এমনকি বাচুরটিকে আহত করার পর ২৫ হাজার টাকা দামে ক্রয় করারও প্রস্তাব দিয়েছিলেন বেলাল।

স্থানীয় ৪ নং ওয়ার্ড মেম্বার অলি আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে নিয়ে বৈঠকের মাধ্যমে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net