1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় মাদক উদ্ধারের ঘরটি কমিশনার মজনুর নয় - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নওগাঁয় মাদক উদ্ধারের ঘরটি কমিশনার মজনুর নয়

কাজী কামাল হোসেন,নওগাঁ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৯২ বার

নওগাঁ শহরের চাল বাজার এলাকায় মাদক উদ্ধারের অফিস ঘরটি পৌর কমিশনার শেখ মোজাম্মেল হক মজনুর নয় বলে জানিয়েছেন তিনি। একটি কুচক্রী মহল তার মান সম্মান হানি করার উদ্দেশ্যে সাংবাদিকদের মিথ্যে তথ্য দিয়েছেন বলে দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার(২৯ জুলাই) দুপুরে সাংবাদিকদের কাছে এই দাবি করেছেন পৌর কমশিনার শেখ মোজাম্মেল হক মজনু।

তিনি জানিয়েছেন, ওই ঘরটি পৌরসভার কিচেন মার্কেটের দ্বিতীয় তলার ২ নম্বর ঘর। র্দীঘদিন ধরে নিজের অফিস হিসেবে ব্যবহারের জন্য পৌরসভার কাছ থেকে তিনি লিখিত চুক্তিতে বরাদ্দ নিয়েছিলেন। চলতি মাসের ১৩ তারিখে সেই ঘর তিনি আবার লিটন কুমার দাস নামে অন্য ব্যক্তির কাছে বিক্রি করেছেন।

মজনু বলেন, ‘বিক্রির পর থকেে ওই মার্কেটের ঘরের সাথে আমার কোন সর্ম্পক নেই। সেখান থেকে মদ উদ্ধারের পর বেশ কিছু সংবাদ মাধ্যমের খবরে আমার নাম এসেছে । যা খুবই অপ্রত্যাশিত। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

মজনু জানান, আমি পৌরসভার ৫ নম্বর ওর্য়াডের কমিশনার। কিন্তু শহর জুড়ে আমার সুনাম রয়েছে। ফলে সাধারন মানুষের প্রতিনিধি হিসেবে আমাকে বারবার নির্বাচিত করেছেন। আমি সর্বদা সাধারন মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। কিন্তু একটি মহল শত্রুতা বসতঃ সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়েছেন।

সমাজ থেকে মাদক নির্মূলে একজন জনপ্রতিনিধি হিসেবে পুলিশ প্রশাসনকে সর্বাত্নক সহযোগিতা করে আসছি। আগামীতেও আমার সেই প্রচেষ্টা অব্যহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net