ঢাকা   ১০:৩৩:৪৭ এএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত 

বাগেরহাটে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ

নইন আবু নাঈম, বাগেরহাটঃ
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৫১৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাটে প্রতিনিয়ত বেড়ে চলছে করোনা সংক্রমিত রোগী। প্রতিদিনই নতুন করে শনাক্তের পরিমান বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা দিতে হিশশিম খেতে হচ্ছে স্বাস্থ্যে বিভাগকে।গত এক সপ্তাহ ধরে শনাক্তের হার গড়ে একশোর উপরে রয়েছে।রবিবার দুপুর পর্যন্ত বাগেরহাট সদর হাসপাতাল সংলগ্ন ৫০ শয্যার ডেডিকেটেড হাসপাতালে রোগী ভর্তি রয়েছে ৫৬ জন।সংকট পূরণে খুলনা ও বিভিন্ন উপজেলা থেকে আনা হয়েছে চিকিৎসক ও নার্স।এরপরেও থামছেনা রোগী ও স্বজনদের হাহাকার। সংকটের মধ্যে রোগীদের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এমন দাবি করেছেন সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির।

করোনা সংক্রমিত রোগীদের চিকিৎসা প্রদানের জন্য ২০২০ সালের দিকে বাগেরহাট সদর হাসপাতাল সংলগ্ন ৫০ শয্যার ডেডিকেটেড হাসপাতাল স্থাপন করা হয়।রোগীদের সেবা দিতে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়।স্থাপন করা হয় সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট।হাসপাতালে তিনটি আইসিউ শয্যা থাকলেও প্রশিক্ষিত জনবলের অভাবে এই হাসপাতালে এখনও আইসিউ সুবিধা চালু করতে পারেনি স্বাস্থ্য বিভাগ।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, করোনা রোগী ও রোগের লক্ষন বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রোগী বেড়েছে।৫০ শয্যার হাসপাতালে ৫৬ জন কোভিড আক্রান্ত রোগী রয়েছে।এসব রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে খুলনা থেকে ৬ জন নার্স এবং বিভিন্ন উপজেলা থেকে অতিরিক্ত চারজন চিকিৎসক এনেছি। তারা সেবা দিচ্ছেন।তারপরও আমরা সেবা দিতে হিমশিম খাচ্ছি।

এ দিকে গেল ২৪ ঘন্টায় বাগেরহাটে ৩৩৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।জেলায় করোনা সংক্রামণ হার ৪৬ শতাংশ হলেও সদর উপজেলায় এই হার ৫৪ শতাংশ।এই সময়ে করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৭৩ জন। মোট মৃত্যু হয়েছে ৮৯ জনের।সুস্থ হয়েছে ২ হাজার ৭১৯ জন। সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৫৪ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি