1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় গ্রীন ভয়েসের উদ্যোগে জনসচেতনতামূলক প্রচার,লিফলেট ও মাস্ক বিতরন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬

মাগুরায় গ্রীন ভয়েসের উদ্যোগে জনসচেতনতামূলক প্রচার,লিফলেট ও মাস্ক বিতরন অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৪৩৫ বার

মাগুরায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে শ্রীপুর উপজেলা গ্রীন ভয়েসের পক্ষ থেকে হ্যান্ড মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা মূলক প্রচার ও মাস্ক বিতরন কর্মসূচি পালন করা হয়েছে।
১৪ জুলাই বুধবার সকালে শ্রীপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন সড়কের ঐতিহাসিক বটতলার চৌরাস্তা মোড়ে কর্মসূচির উদ্ভোধন করা হয়। উদ্ভোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ। এসময় তিনি সংগঠনের স্বেচ্ছাসেবকদের সাথে বাজারে যাতায়াত জনগণ ও দোকান মালিকদের মাঝে জনসচেতনতা মূলক লিপলেট ও মাস্ক বিতরন করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর দ্বায়িত্বে থাকা সেনা সদস্যদের একটি টিম জনসচেতনতা মূলক কাজের প্রশংসা করে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক মোঃ সাইফুল্লাহ, আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম জুয়েল,সাংবাদিক লেলিন জাফর, গ্রীন ভয়েস শ্রীপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক উম্মে জুবাইদা লিমা। এছাড়াও উপজেলা গ্রীন ভয়েসের সদস্য খান শাহরিয়ার খুশবু, আব্দুর রশিদ মোল্লা,আসাদুর জামান,আল-ইমরান, কুতুবউদ্দিন, সাদ্দাম হোসেন, দীপান্বিতা মোহনা, সানজিদা ইসলাম,তাহিমা আজম,সুব্রত শিকদারসহ উপজেলা গ্রীন ভয়েসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলো।
শ্রীপুর উপজেলা গ্রীন ভয়েসের পক্ষ থেকে উম্মে যুবাইদা লিমা জানান, বর্তমান সময়ে লকডাউন শিথিলকরন ও ঈদ উপলক্ষে মানুষের যাতায়াত বেড়ে যাওয়ায় জন সাধারণের মাঝে সামাজিক দুরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহারে উৎসাহ প্রদানের জন্য শ্রীপুর উপজেলা গ্রীন ভয়েসের পক্ষ থেকে আজকের কর্মসূচি। ঈদের আগ পর্যন্ত বিভিন্ন ভাবে আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net