ঢাকা   ০৪:১৬:৫৯ পিএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মাগুরায় ভ্যান চালানোর অনুমতি চেয়ে চালকদের সমাবেশ!

মোঃসাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৫২৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কঠোর লকডাউনের ৪র্থ দিনে মাগুরার শ্রীপুরে ভ্যান চালকেরা ভ্যান চালানোসহ বিভিন্ন দাবীতে সমাবেশ করেছে।
৪ জুলাই রবিবার সকাল ১০টার দিকে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ও উপজেলা পরিষদের সামনে কঠোর লকডাউন উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকার ভ্যান চালকেরা এ সমাবেশ করে।

ভ্যানচালক নেতা আলী শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যেশ্যে বলেন, আমাদের ভ্যান চালানোর অনুমতি দেন, নতুবা খাবার দেন, আর কোনটাই না করলে গুলি করে মেরে ফেলুন।

উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ বলেন, সরকারিভাবে এখনও পর্যাপ্ত খাবার আসেনি। তাই এই মুহূর্তে সবাইকে খাবার দেয়া সম্ভব হচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি তাদের পাশে দাড়ানোর। সামান্য যেটুকু আছে অতি অসহায় মানুষকে দিচ্ছি।

ভ্যান চালানোর অনুমতি প্রসঙ্গে তিনি বলেন,
ইঞ্জিনচালিত ভ্যান চালানো যাবে না, তবে পা চালিত ভ্যান, শারীরিক দুরত্ব বজায় রেখে চালাতে পারবে।

এছাড়া তিনি সবাইকে আইন প্রতি শ্রোদ্ধা রেখে আইন মেনে চলে ও ধৈর্য ধারণ করার অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি