1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা-১ আসনের এমপি সস্ত্রীক করোনা আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

মাগুরা-১ আসনের এমপি সস্ত্রীক করোনা আক্রান্ত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৮৮ বার

মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন।
৩০ জুলাই শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ভাই এ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু।
তিনি জানান, সাইফুজ্জামান শিখর ও তাঁর স্ত্রী সীমা জামান ২৯ জুলাই বৃহস্পতিবার শরীরে জ্বর নিয়ে করোনা পরীক্ষা করালে করোনা পজিটিভ আসে। বর্তমানে ঢাকার বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তারা। তাদের সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চেয়েছেন।

এদিকে মাগুরার করোনা রোগী ও করোনায় কর্মহীন মানুষের সহায়তার জন্য গঠিত সাইফুজ্জামান শিখরের হট লাইন টিমের সমন্বয়ক জেলা যুব লীগের আহবায়ক ফজলুর রহমান ফজলু সাইফুজ্জামান শিখরের আশু আরোগ্যের জন্যে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি বলেন, ‘করোনা মহামারীর শুরু থেকে সাইফুজ্জামা শিখর করোনা আক্রান্ত ও করোনায় কর্মহীন মানুষের সহায়তার জন্য দিন রাত পরিশ্রম করেছেন। আমরা তার নির্দেশনায় এখনোহট লাইন সার্ভিসের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছি। সাইফুজ্জআমান শিখর করোনা ভীতিকে উপেক্ষা করে যেভাবে সশরীরে উপস্থিত থেকে মানুষের চিকিৎসাসেবা ও খাদ্য সহায়তা দিয়েছেন সেটি নজির বিহীন। মহান আল্লাহ রাব্বুল আলামীন নিশ্চিয় তাঁকে দ্রুত সুস্থ করে আবার মানবতার সেবায় নিয়োজিত করবেন’।

সাইফুজ্জামান শিখরের রোগ মুক্তি কামনা করেছেন জেলা প্রশাসক ড.আশরাফুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণসম্পাদক পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামালীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net