1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

মীরসরাইয়ে যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩৬১ বার

মীরসরাইয়ে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে দৈনিক যায়যায়দিনের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (৩০জুন) বিকেলে মীরসরাই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে
দৈনিক মানবজমিন প্রতিনিধি সাংবাদিক আনোয়ারুল হক নিজামী সভাপতিত্বে এবং দৈনিক যায়যায়দিন প্রতিনিধি সাংবাদিক হামিদুর রহমান তুষার সঞ্চালনায় উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, এই সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির -৩ এর বারইয়ারহাট জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ আবু জাফর,
উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা জেনারেল হাসপাতালের এমডি কামাল উদ্দিন চৌধুরী ও ডাক্তার সেলিম সহ প্রমুখ।

এই সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের উন্নতির অবকাঠামোগুলো বিশ্বের কাছে তুলে ধরার জন্য সাংবাদিকের ভূমিকা অপরিসীম। আমি আমাদের মীরসরাই প্রতিনিধি হামিদুর রহমান তুষার কে দোয়া করছি যেন তার মাধ্যমে যায়যায়দিনের মত সুনামধন্য একটি পত্রিকায় লিখা দিয়ে মীরসরাই সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরবেন। মীরসরাই বাসীকে সারা বাংলাদেশে সবার কাছে উপস্থাপন করবে। জেনারেল হাসপাতালের এমডি কামাল উদ্দিন চৌধুরী বলেন সকল সাংবাদিক সত্য ন্যায়-নিষ্ঠা লেখার মাধ্যমে সংবাদের সুনাম রাখবেন দোয়া রইল সবার জন্য।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব-এর সাংবাদিক ইমাম হোসেন, বাংলা টিভি ও দৈনিক সকালের সময় এর সাংবাদিক দিদারুল আলম, মোহনা টিভির সাংবাদিক
কামরুল ইসলাম, দৈনিক স্বদেশ বিচিত্রা ও কোয়ালিটিটিভি বাংলা এর স্টাফ রিপোর্টার অজয় কুমার দাশ সহ অন্যান্য সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে আলোচনা সভা শেষে ১৬তম প্রতিষ্ঠা বার্ষকী উপলক্ষ্যে কেক কেটে দিনটি পালিত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net