1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে বজ্রপাতে নিহত- ২, আহত- ৫ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে বজ্রপাতে নিহত- ২, আহত- ৫

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাটঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৪২৬ বার

লালমনিরহাটের হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলায় ব্রজপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার ১৭ জুলাই সকালে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ সেখসুন্দর এলাকায় আবু হানিফ (৩৮) নামে এক ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়।
এর আগে কালীগঞ্জ উপজেলার দক্ষিণ দলগ্রাম এলাকায় বজ্রপাতে আমিনুর ইসলাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, হাতীবান্ধা উপজেলার নিজ সেখসুন্দর এলাকার জমসের আলীর ছেলে আবু হানিফসহ ৪ জন বাড়ির পাশে সকালে বৃষ্টির পানিতে ভিজে জমিতে আমন ধানের চারা রোপন করছিলো। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আবু হানিফের মৃত্যু ঘটে এবং বজ্রপাতে রমজান আলী ও সুরমানসহ ৩ জন আহত হন।

এদিকে কালীগঞ্জ উপজেলার দক্ষিণ দলগ্রাম এলাকার হানিফ মিয়ার ছেলে আমিনুর ইসলাম বাড়ি থেকে বাজার আসার সময় বজ্রপাতের শিকার হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ছাড়া জেলায় বজ্রপাতে আরও ২ জন আহত হয়েছে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন পৃথক দুটি ঘটনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net