1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ড্যাব ও জেড আর এফ’র উদ্যোগে সিলেটে মাস্ক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় নতুন নিয়ম মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত 

ড্যাব ও জেড আর এফ’র উদ্যোগে সিলেটে মাস্ক বিতরণ

বিশেষ প্রতিবেদক, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার ||
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৪৮১ বার

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলা ও জিয়াউর রহমান ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে মাস্ক বিতরণের অব্যাহত কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ করা হয়।মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ও সাবেক মহানগর আহবায়ক, অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।মাস্ক বিতরণকালে ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। সব সময় মাস্ক পরিধান করলে অন্তত কিছুটা হলেও এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে। সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আসুন সবাই মিলে কিছুটা দিন সচেতনতার পাশাপাশি দায়িত্বশীল হই, একে অন্যকে সচেতন করার পাশাপাশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাই।এসময় আরও উপস্থিত ছিলেন ড্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশন সিলেটের কোর্ডিনেটর ডা. শাকিলুর রহমান, ড্যাব সিলেট জেলার যুগ্ম সম্পাদক ডা. আবু সাকিব আব্দুল্লাহ চৌধুরী, ড্যাব সিলেট জেলার দপ্তর সম্পাদক ডা. রুসলান ইসলাম, প্রচার সম্পাদক ডা. সৈয়দ আল হোসেন, সদস্য ডা. মেহেদী হাসান অনিক, ডা. আশফাক আহমদ, ডা. মীর মইন উদ্দিন ইমন, সিলেট মহানগর ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহিদুল ইসলাম মুবিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net