1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ত্রিশ হাজার চারা বিতরণ করলো বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মীর হোসেন তালুকদার (মাস্টার)-এর ইন্তেকাল: শোক ও শ্রদ্ধাঞ্জলি জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী জল্পনার অবসান, ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার পবিত্র ঈদুল আজহা ২৮ মে সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শাহ আমানত শাহ (রহ)’র বার্ষিক ওরস অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  এসি বাসের ধাক্কায় নিহত ১, যাত্রী ছাউনি থেকে চালকের মরদেহ উদ্ধার 

ত্রিশ হাজার চারা বিতরণ করলো বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি

কে এম ইউসুফ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩৬৮ বার

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়’ শ্লোগানে বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র উদ্যোগে ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ অনুষ্ঠান হয়েছে।

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী স্টেডিয়াম সংলগ্ন উদ্যানে মঙ্গলবার (২৯ জুন) অনুষ্ঠানে বাপউস’র চেয়ারম্যান পরিবেশবিদ এ কে এম আবু ইউসুফের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- শিক্ষাবিদ পরিবেশ গবেষক লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ।

বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- ব্যাংকার ও সংগঠক লায়ন দুলাল কান্তি বড়ুয়া, সিএইচআরসির সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, সিপিপি চট্টগ্রাম বিভাগের সভাপতি মো. ঈশা খান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হেলথ ও স্যানিটারী ইন্সপেক্টর লায়ন আবু তাহের, বাপউস কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মিলন বারিক দার, চসিক কর্মকর্তা সজীব সাজু মহাজন, লিটন বড়ুয়া, জেসমিন আকতার, জাহেদুল ইসলাম, সাংবাদিক অনুতোষ দত্ত বাবু, লিটন, তমাল, ফারুক, আবদুল কাদের, পঙ্কজ, সুপন প্রমূখ।

অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিকট ৩০ হাজার ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।

এসময় বক্তারা বলেন- প্রাকৃতিক সৌন্দর্য্যের সবচেয়ে গুরুত্বপূর্ন উপাদান হচ্ছে এই বৃক্ষ। অথচ স্রষ্টা প্রদত্ত মানবজাতির এই বিশাল উপহার মানুষেরই অবহেলায় হারাতে বসেছে। দিন দিন কমে যাচ্ছে গাছপালার পরিমান। হারাতে বসেছে পৃথিবীর স্বাভাবিক সৌন্দর্য্য। এমনকি এর অভাবে পৃথিবীর অস্তিত্ব এখন হুমকির সম্মুখিন। আর এই বিশ্বকে সুশীতল ও বাসযোগ্য রাখার ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য। আবার মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যে সব মৌলিক চাহিদা রয়েছে, তার অধিকাংশই পূরণ করে বৃক্ষ। তাই মানব জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। বিশ্বের বনভূমি উজাড় হতে হতে অর্ধেকে এসে দাঁড়িয়েছে। যার ফলশ্রুতিতে বিশ্বপরিবেশ হুমকির মুখে পড়ছে। আমরা প্রতিনিয়ত না বুঝে উজাড় করছি ও নির্বিচারে কেটে ফেলছি আমাদের উপকারী এই বৃক্ষ।

আর বৃক্ষ নিধন নয়। আসুন, সচেতন হই। গাছ লাগাই ও গাছের পরিচর্যা করি, কেননা মানুষ ও প্রাণীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৃক্ষের ব্যাপক আবশ্যকতা রয়েছে। সুতরাং এই পরিবেশকে ছায়া, সুশীতল ও নির্মল রাখার জন্য এবং পরিবেশ দূষণ রোধে বৃক্ষ রোপণের প্রয়োজন অনস্বীকার্য।’ যোগ করেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net