1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় করোনা রোগীদের জন্য অক্সিজেন ব্যাংক উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

শরণখোলায় করোনা রোগীদের জন্য অক্সিজেন ব্যাংক উদ্বোধন

নইন আবু নাঈম, বাগেরহাটঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৫৫৫ বার

করোনা রোগীর সেবা দিতে বাগেরহাটের শরণখোলায় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (৬জুলাই) সন্ধ্যায় শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত।

অক্সিজেন ব্যাংকের সভাপতি ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াউল হাচান তেনজিনের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন, আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, প্রবীন আওয়ামী লীগ নেতা এম এ রশিদ আকন ও এম সাইফুল ইসলাম খোকন।
অন্যদের মধ্যে মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদ মহিদুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম আকন, আওয়ামী লীগ নেতা একরামুল কবির কিচলু, ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নেতা নাজমুল আহসান শিমুল গাজী, আজিজুল ইসলাম সবুজ, যুবলীগ নেতা ইমরান হোসেন রাজিব, শ্রমিকলীগ নেতা তাইজুল ইসলাম মিরাজ প্রমুখ।

সংগঠনের নেতারা বলেন, কোনো করোনা রোগীর অক্সিজেন প্রয়োজন হলে আমাদের সংগঠনে যোগাযোগ করলে তার বাড়িতে সিলিন্ডার পৌছে দেওয়া হবে। বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলনের সার্বিক সহযোগিতায় তার নামেই প্রাথমিক অবস্থায় ৬টি াক্সিজেন সিলিন্ডার নিয়ে সংগঠনের যাত্রা শুরু হয়েছে। করোন মহামারীর এই সংকটময় মুহূর্তে সমাজের দানশীল ব্যক্তিদের মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net