1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২ কোচের মুখোমুখি সংঘর্ষে আহত-১০ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

২ কোচের মুখোমুখি সংঘর্ষে আহত-১০

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩৫১ বার

লালমনিরহাটের সাপ্টিবাড়িতে ২ কোচের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছে। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার ২২ জুলাই সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ি বাজারের মোড় অতিক্রম করার সময় ঢাকা হতে ছেড়ে আসা অপু তিশা পরিবহনের সাথে বুড়িমারী হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালক, সহকারী ও যাত্রীসহ কমপক্ষে ১০জন গুরুতর আহত হয়।

আদিতমারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে ২ কোচের চালক ও একজন সহকারীসহ ৩জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ সময় মহাসড়কের ২ দিকে শত শত যানবাহন আটকা পড়ে বিশাল যানজটের সৃষ্টি হয়। সড়ক দুর্ঘটনা দেখতে আসা উৎসুক জনতার কারনে যানজট নিরসনে পুলিশকে হিমসিম খেতে হয়।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মানুষের ভিরের কারনে সড়কে একটু যানজটের সৃষ্টি হয়েছিল কিন্তু পরে স্বাভাবিক হয়। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net