1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এরশাদের মৃত্যুবার্ষিকীতে দশ সহস্রাধিক মানুষের মাঝে খাদ্য বিতরণ করলেন বাবলা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৪ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি

এরশাদের মৃত্যুবার্ষিকীতে দশ সহস্রাধিক মানুষের মাঝে খাদ্য বিতরণ করলেন বাবলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩৮৫ বার

নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দশ সহস্রাধিক মানুযের মাঝে খাদ্য বিতরণ করলেন পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।

আজ বুধবার (১৪ জুলাই) বেলা ১২টায় জাপার কাকরাইল কার্যালয়ে সামনে এক স্মরণসভা শেষে এই খাদ্য বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এসময় বাবলা ছাড়াও পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, লিয়াকত হোসেন খোকাসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

সেখান থেকে খাদ্য বিতরণের উদ্দেশ্যে সৈয়দ আবু হোসেন বাবলার নির্বাচনী এলাকা শ্যামপুর ও কদমতলীতে যান। পথিমধ্যে মতিঝিল শাপলা চত্বর, টিকাটুলি, সায়দাবাদ, দয়াগঞ্জে ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন জিএম কাদের ও সৈয়দ আবু হোসেন বাবলা।

এরপর দুপুর ২টায় জিএম কাদের ধোলাইপাড় এসে পৌঁছলে স্থানীয় নেতাকর্মীরা শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাদের শ্যামপুর নিয়ে যান। জিএম কাদের ও বাবলা শ্যামপুর-কদমতলীর ধোলাইপাড় মোড়, মুরাদপুর, জুরাইন রেলগেট, জুরাইন বাজার, চৌরাস্তা মোড়, বিক্রমপুর প্লাজা, মুন্সিবাড়ী, মীর হাজিরবাগসহ ১৭টি স্পটে খাবার বিতরণ করেন। এসময় জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, উপদেষ্টা জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, ইব্রাহিম মোল্লা, কাউসার আহমেদ, সমীর দে, মারুফ হাসান মাসুম, মো. রনি, লিটন আলীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net