1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা প্রতিরোধে বিট পুলিশের জনসচেতনতা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেহাল সড়ক, জলাবদ্ধতায় নাজেহাল নবীনগরের সলিমগঞ্জ বাজারের ক্রেতা-ব্যবসায়ীরা ঈদগাঁওয়ে অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলেন যুব মানবিক ফাউন্ডেশন  ঈদগাঁওয়ে  ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, ইয়াবা,গাঁজাসহ আটক ৬ কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত

করোনা প্রতিরোধে বিট পুলিশের জনসচেতনতা

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৬১ বার

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি এ শ্লোগান নিয়ে নরসিংদীতে মডেল বিট পুলিশের কার্যক্রম উদ্বোধন, আইনশৃঙ্খলা রক্ষা ও করোনা প্রতিরোধে সচেতনতামূলক আনুষ্ঠানিক প্রচারণা চালিয়েছে জেলা পুলিশ। শুক্রবার (১৬ জুলাই) সকালে নরসিংদী শহরের নাগরিয়াকান্দি ইউএমসি জুটমিল সংলগ্ল গেইট থেকে ৩ নং বিট পুলিশের উদ্যোগে এই প্রচারণা চালানো হয়। নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এই প্রচার কাজের শুভ উদ্বোধন করেন।

প্রচারকালে আইনশৃঙ্খলা রক্ষায় পৌর এলাকায় ৭,৮,৯ ওয়ার্ডে মডেলবিট পুলিশের নাম্বারের স্টিকার সাটানো হয়। এবং বিট পুলিশের সহায়তা নেওয়ার জন্য স্থানীয় জনগনের প্রতি আহবান জানান পুলিশ সুপার কাজি আশরাফুল আজিম (পিপিএম) প্রচারনাকালে আইনশৃঙ্খলা রক্ষায় পৌর এলাকার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংশ্লিষ্ট মডেল বিট পুলিশের ফোন নম্বর সম্বলিত স্টিকার সাটানো হয়। অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয়দের বিট পুলিশের সহায়তা নেয়ার আহবান জানান পুলিশ সুপার। একই সাথে তিনি করোনা মহামারির বিস্তার রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ভ্যাকসিন নেয়ার আহবান এবং ভ্যাকসিন সংক্রান্ত অপপ্রচার থেকে সচেতন থাকার পরামর্শ দেন।

প্রচারণামূলক ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর, নরসিংদীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net