1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে কমতে শুরু করেছে করোনায় আক্রান্তের সংখ্যা, চলছে কঠোর লকডাউন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩  ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন  ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি নবীনগরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীতে বজ্রপাতে এক শিশুসহ ৩ জনের মৃত্যু  কালিগঞ্জের খাজাবাড়িয়ায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধে দা ও কোদালের কোপে নারীসহ ৩ জন রক্তাক্ত জখম ঈদগাঁওয়ে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের চৌফলদন্ডীতে বজ্রপাতে লবণ শ্রমিক নিহত অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে

ঝিনাইদহে কমতে শুরু করেছে করোনায় আক্রান্তের সংখ্যা, চলছে কঠোর লকডাউন

ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪৪০ বার

সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে কমেছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ জন।
সিভিল সার্জন: ডা: সেলিনা বেগম জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৫৯ টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এদের মধ্যে ১৭ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে সদরে ১১ জন, শৈলকুপায় ২ জন, কালীগঞ্জে ৩ জন ও কোটচাঁদপুরে রয়েছে ১ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৩ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১’শ জনে। নতুন করে ১৭ জনসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪ হাজার ৫’শ ৯১ জনে।

এদিকে লকডাউনের ৩ দিন চলছে কঠোর ভাবে। লকডাউন কার্যকরে মাঠে রয়েছে সেনা, পুলিশ ও স্থানীয় প্রশাসন।
শনিবার সকাল থেকেই শহরের পোস্ট অফিস মোড়, মুজিব চত্বর, হামদহসহ বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী। শহরের আগতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিনা কারণে বাইরে বের হলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও শহরের গুরুত্বপুর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। দোকান-পাট, ব্যবসায় প্রতিষ্ঠান যেন খোলা না হয় এ জন্য অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
যশোর সেনানিবাসের ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানী কমান্ডার ক্যাপ্টে মো: তানজিমুল আনোয়ার বলেন, আমার আমাদের ৩য় দিনের প্রেট্টোল এ্যাকিভিটির অংশ হিসেবে কাজ করছি। যারা বাইরে বের হচ্ছে তারা স্বাস্থ্যবিধি মানছেন কি না? সামাজিক দুরত্ব মানা হচ্ছে কি না? এই বিষয়টি লক্ষ্য করছি। বিশেষ করে বিভিন্ন বাজার ও পাবলিক প্লেসে আমরা কাজ করছি। তাছাড়াও জরুরী পরিসেবা বাদে যে সমস্ত গাড়ি চলছে তাদের সঠিক কারণ যাচাই করা হচ্ছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের সাথে একসাথে কাজ করে সরকারি যে নির্দেশনা আছে তা কার্যকরে কাজ করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net